‘বিদেশে কর্মসংস্থান সৃষ্টিতে ভাষাগত দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ’

Post Image

বিদেশে কর্মসংস্থান সৃষ্টিতে ভাষাগত দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরবি, জাপানি ও কোরিয়ান ভাষা শেখার সুযোগ বাড়াতে পারলে বিদেশে কর্মসংস্থানের সুযোগ আরো প্রসারিত হবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আজ শুক্রবার সিলেট জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জাপান, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে দক্ষ কর্মীর ব্যাপক চাহিদা রয়েছে। এই চাহিদা পূরণ করতে আমাদের তরুণদের দক্ষ করে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, শুধু সাধারণ শ্রমিক হিসেবে নয়, প্রশিক্ষিত ও দক্ষ কর্মী হিসেবেই বিদেশে যেতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি শ্রমিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ছে। বিশেষ করে জাপান, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপের দেশগুলোতে দক্ষ জনশক্তির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

তিনি জানান, জেলা পরিষদের মাধ্যমে উপজেলাভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম চালু করা গেলে স্থানীয় তরুণরা সহজেই দক্ষতা অর্জন করতে পারবে। এই ক্ষেত্রে প্রয়োজন হলে মন্ত্রণালয় থেকে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

১০ টাকা চাঁদার দাবিতে অটোচালককে পিটিয়ে হত্যা

রামিসা হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ

হাজিদের সেবায় অবহেলা করলে ব্যবস্থা: ধর্মমন্ত্রী

হজ পালনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন জামায়াত আমির

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

উৎপাদন খরচে হিমশিম, লোকসানের শঙ্কায় পশু খামারিরা

গুগল কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার উন্নয়নে শিক্ষামন্ত্রীর বৈঠক

মৃদু মাত্রায় ভূমিকম্পে কাঁপল দেশ

সর্বাধিক পঠিত

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা

শহীদ ওসমান হাদি হত্যার তদন্তে রাষ্ট্রীয় গাফিলতির অভিযোগ ইনকিলাব মঞ্চের

দেশ পুনর্গঠনে সেনাবাহিনীর ভূমিকা অক্ষুণ্ন থাকবে, বিশ্বাস প্রধান উপদেষ্টার

সহিংসতার হুমকি দিলেন জয়

মমতাজের ৪৭৪ শতাংশ জমিসহ তিন বাড়ি জব্দের আদেশ

তপশিল ঘোষণা ঘিরে ইসিতে কড়া নিরাপত্তা

নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-ওর্ন ক্যামেরা কেনার নির্দেশ প্রধান উপদেষ্টার

আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে ওসমান হাদির মরদেহ

জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে খালেদা জিয়ার জন্য দেশবাসীর নিকট দু’আ কামনা

হাদির ওপর হামলা: শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ শুরু