আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর

Post Image

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত এ ঘোষণা কার্যকর থাকবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (২৩ মে) সন্ধ্যায় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার জাতীয় কবির জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত আগামী এক বছর আমরা নজরুল বর্ষ ঘোষণা করতে চাই। শুধু ঘোষণাই নয়, নতুন প্রজন্মের কাছে কাজী নজরুল ইসলামকে আরও ব্যাপকভাবে তুলে ধরতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, জাতীয় কবির জীবন, সাহিত্য, সংগীত ও চেতনা তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে দেশের প্রতিটি জেলায় আগামী এক বছর বিভিন্ন ধরনের নজরুলবিষয়ক অনুষ্ঠান আয়োজন করা হবে। এর মাধ্যমে নতুন প্রজন্ম বিদ্রোহী কবিকে আরও গভীরভাবে জানতে ও বুঝতে পারবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। নতুন প্রজন্ম যেন তার আদর্শ, সাহিত্য ও সংগ্রামী চেতনা সম্পর্কে জানতে পারে, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

এর আগে বিকেলে ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের কানহর এলাকায় ‘ধরার খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে এ উপলক্ষে আয়োজিত এক সমাবেশেও বক্তব্য দেন তিনি।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

নতুন বাংলাদেশ গড়ার বোধ সৃষ্টি হয়েছে : মির্জা ফখরুল ইসলাম

আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর

ঘুস নেওয়ায় ওয়েজ আর্নার্স ও প্রবাসী ব্যাংকের তিন কর্মচারী বরখাস্ত

সারাদেশে হাম ও উপসর্গে মৃত্যু ছাড়াল ৫০০

‌‘দেশের স্বার্থ রক্ষা করেই যেকোনো চুক্তি স্বাক্ষর করা হবে’

প্রধানমন্ত্রী আগমনে নিরাপত্তার চাদরের ঢাকা ত্রিশাল

ঈদে ফিরতি যাত্রা: আজ বিক্রি হচ্ছে ট্রেনের ২ জুনের টিকিট

আজ ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত

হাদির ওপর হামলা: শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ শুরু

তপশিল ঘোষণা ঘিরে ইসিতে কড়া নিরাপত্তা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেয়া হবে ওসমান হাদির মরদেহ

জামায়াতের নির্বাহী পরিষদের বৈঠকে খালেদা জিয়ার জন্য দেশবাসীর নিকট দু’আ কামনা

আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে ওসমান হাদির মরদেহ

ছায়ানট ভবনে হামলা-ভাঙচুরের ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা

নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-ওর্ন ক্যামেরা কেনার নির্দেশ প্রধান উপদেষ্টার

হাদির ওপর হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি আমিনুল

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ