মানিকগঞ্জে শহীদ জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের আগুন

Post Image

মানিকগঞ্জ পৌরসভার মানোরা এলাকায় অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। আগুনে স্মৃতিস্তম্ভের নিচের কিছু অংশ পুড়ে কালো হয়ে গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে একটি প্রাইভেট কার স্মৃতিস্তম্ভের সামনে এসে পার্কিং করে। গাড়ি থেকে নেমে একজন স্মৃতিস্তম্ভের নিচে টায়ার রেখে তাতে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেন। তখন গাড়িতে থাকা আরেকজন আগুনের ঘটনা মোবাইল ফোনে ধারণ করেন। এরপর তাঁরা দুজনে ঘটনাস্থল থেকে চলে যান। আজ সকালে দুর্বৃত্তদের দেওয়া আগুনের ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আগুন লাগানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।’

এদিকে জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের ঘটনায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারে দাবি জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিদায়ের আগে বিশেষ সম্মান পেলেন মেসি

আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী আজ

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের সব ইউনিটের উৎপাদন বন্ধ

স্ত্রী চাইলে তাত্ক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্টের রায়

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক ব্যবস্থা আনতে চায় সরকার

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

সরকারি কলেজে শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত

বিরোধীদলীয় নেতার সঙ্গে বিটিএমএ নেতাদের মতবিনিময়, সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশ্বাস

সর্বাধিক পঠিত

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb

সেনা মোতায়েনের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

এনসিপির জাতীয় কনভেনশন আজ,কোন সেশনে কি থাকছে

দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি মাসুদ

প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

আজ চার দিনব্যাপী ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী