প্রধানমন্ত্রী

কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে পরিষ্কারের নির্দেশ

Post Image

প্রধানমন্ত্রী ঈদের পর রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা ও বর্জ্য অপসারণ কার্যক্রম আরও জোরদারের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ডিএসসিসি প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। রোববার (২৪ মে) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ সিটি করপোরেশনের সিগন্যালিং সিস্টেম নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

কোরবানির ঈদকে সামনে রেখে বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও বিশেষ পরিকল্পনার কথা জানান ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যেন ঢাকা শহরের কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে পরিষ্কার করা হয়, এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। নগরবাসীর সুবিধার্থে লাখ লাখ বস্তা বিতরণ করা হয়েছে, যাতে কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলা যায়।

তিনি আরও বলেন, রাজধানীতে অটোমেটিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা কার্যকর করতে ধাপে ধাপে কাজ চলছে। এরইমধ্যে নির্ধারিত কাজের প্রায় এক-তৃতীয়াংশ সম্পন্ন হয়েছে। ঈদের ছুটির পর আবারও কাজ শুরু হবে।

তিনি জানান, নগরীতে মোট ২২টি পয়েন্টে অটো ট্রাফিক সিগন্যাল স্থাপনের লক্ষ্য নেওয়া হয়েছে। এর সুফলও এরইমধ্যে পাওয়া যাচ্ছে। যানবাহন সুশৃঙ্খলভাবে চলাচল করছে। তবে যানজট পুরোপুরি কমাতে রিকশা ও গণপরিবহনকে সুনির্দিষ্ট ব্যবস্থাপনার আওতায় আনতে হবে।

ডিএসসিসি প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শুধু ঢাকার নয়, সারা দেশের ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েও চিন্তা করছেন। বিশেষ করে গাবতলী থেকে পোস্তা পর্যন্ত সড়ক উন্নয়ন প্রকল্পে প্রধানমন্ত্রী আগ্রহ দেখিয়েছেন। ঈদের পর তিনি এ প্রকল্প পরিদর্শন করবেন বলেও জানান তিনি।

জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো অবস্থাতেই যেন কোরবানির বর্জ্য ড্রেনে বা যত্রতত্র ফেলা না হয়। সবাই সহযোগিতা করলে দ্রুত সময়ের মধ্যেই নগরী পরিষ্কার রাখা সম্ভব হবে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

রামিসার ঘটনায় ৫-৭ দিনের মধ্যে বিচার হবে

কোরবানির বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে পরিষ্কারের নির্দেশ

গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদলের সাবেক নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ

নতুন বাংলাদেশ গড়ার বোধ সৃষ্টি হয়েছে : মির্জা ফখরুল ইসলাম

আগামী এক বছর ‘নজরুল বর্ষ’ ঘোষণা প্রধানমন্ত্রীর

ঘুস নেওয়ায় ওয়েজ আর্নার্স ও প্রবাসী ব্যাংকের তিন কর্মচারী বরখাস্ত

সারাদেশে হাম ও উপসর্গে মৃত্যু ছাড়াল ৫০০

‌‘দেশের স্বার্থ রক্ষা করেই যেকোনো চুক্তি স্বাক্ষর করা হবে’

সর্বাধিক পঠিত

হাদির ওপর হামলা: শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ শুরু

তপশিল ঘোষণা ঘিরে ইসিতে কড়া নিরাপত্তা

ছায়ানট ভবনে হামলা-ভাঙচুরের ঘটনায় ৩০০ জনের বিরুদ্ধে মামলা

দেশ ছেড়েছেন বিসিবি সভাপতি আমিনুল

আজ সন্ধ্যায় ঢাকায় পৌঁছাবে ওসমান হাদির মরদেহ

নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-ওর্ন ক্যামেরা কেনার নির্দেশ প্রধান উপদেষ্টার

হাদির ওপর হামলার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

৪৮ ঘণ্টার মধ্যে আ.লীগের বিরুদ্ধে চিরুনি অভিযান শুরু করতে হবে

ড. ইউনূসের বিদায়ে স্বস্তিতে দিল্লি