একটি দল আবারো সেই ফ্যাসিবাদ কায়েম করতে চায় : মামুনুল হক

Post Image

আওয়ামী লীগ যেভাবে ১৭ বছরের দীর্ঘ ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল, তারই ধারাবাহিকতায় একটি দল আবারো সেই ফ্যাসিবাদ কায়েম করতে চায়।

 জনগণ আর স্বৈরশাসনের কাছে ফিরে যেতে চায় না। বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদের ঠাঁই হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মুহাম্মদ মামুনুল হক।


মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টার বাংলাদেশ খেলাফত মজলিস শিবপুর উপজেলার উদ্যোগে অনুষ্ঠিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেন, চব্বিশের বিপ্লবের ফসল ছিনতাই করার পাঁয়তারা চলছে। জাতির প্রত্যাশা পূরণে এবং বিপ্লবের প্রকৃত লক্ষ্য অর্জনে জুলাই সনদ বাস্তবায়ন আজ সময়ের অপরিহার্য দাবি। জুলাই সনদ বাস্তবায়িত হলে সাতচল্লিশ ও 

একাত্তরের চেতনা এবং অর্জন ফিরে আসবে চব্বিশের অর্জনও কেউ ছিনিয়ে নিতে পারবে না।’



 তিনি বলেন, ‘এ দেশে সবার ভাগ্য পরিবর্তন হয় গার্মেন্টস মালিকের হয়, ব্যবসায়ীর হয়, কিন্তু শ্রমিক শুধু শ্রমিকই থেকে যায়। মেহনতি মানুষের প্রতীক আজ রিকশা, আর সেই পরিশ্রমী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই আমাদের সংগ্রাম।’


জনসমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা রাকীবুল ইসলাম বলেন, শিবপুর সুজলা–সুফলা, ঢাকার নিকটবর্তী এক সম্ভাবনাময় জনপদ। ঢাকার অধিকাংশ সবজি এখান থেকে যায়।

 অথচ শিবপুরে কোনো পাইকারি সবজি আড়ৎ নেই। অতীতে এ অঞ্চলের জনপ্রতিনিধিরা নির্বাচিত হওয়ার পর কখনো এলাকায় আসতেন না ঢাকায় বসে আরাম–আয়েশ করতেন। 

এই দিন আর চলবে না। আমিরে মজলিস আমাকে আগামী পাঁচ বছরের জন্য শিবপুরের জন্য ওয়াকফ করেছেন। আমি জয়ী হলেও জনগণের সাথে থাকব, পরাজিত হলেও থাকব ইনশাআল্লাহ।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

বিবৃতিতে ‘কঠোরভাবে প্রতিহত’ভাষা দিয়ে ঢাবি প্রশাসন মূলত বিএনপির দলীয় বক্তব্য দিয়েছে

রাবিতে এক শিক্ষার্থীকে রাতভর হেনস্তার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

আওয়ামী লীগের আরও এক এমপি আটক

সম্পর্ক সহজ করতে ভারতের কাছে হাসিনাসহ অভিযুক্তদের ফেরত চায় বাংলাদেশ

প্রতিমন্ত্রীর বক্তব্যের পর অবস্থান পরিবর্তন ইসির

যুবদল নেতার ফোন না ধরায় রেলকর্মীকে মারধরের অভিযোগ

‘যারা এই ভূখণ্ডের ইতিহাস জানেন না, তারা এমন আচরণ করেন’

মেয়র প্রার্থী সাদিক কায়েমকে অভিনন্দন জানালেন পাটওয়ারী

সর্বাধিক পঠিত

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

৩২ আসনে ফলাফল কারচুপির অভিযোগে আইনি লড়াই করবে জামায়াত জোট

নতুন কর্মসূচি নিয়ে ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক বৃহস্পতিবার

কৃষকের সঙ্গে ধানখেতে চারা রোপণ করে ভোট চাইলেন রাশেদ খান

নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ আজই?

নতুন বাংলাদেশে লাগবে শিক্ষা, বড় বড় ব্রিজ-দালান নয় : আমীর খসরু

দুপুরে এনসিপির সংবাদ সম্মেলন, দলে যোগ দিতে পারেন যারা

সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিপেটার নিন্দা জামায়াতের

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ‘আরেকটা জুলাই’ অবধারিত : ড. আযাদ