বগুড়া-৬ উপনির্বাচনে অনেক কেন্দ্রে নেই ভোটার

Post Image

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। তবে সকালের দিকে ভোটারের উপস্থিতি কম দেখা গেছে। কোনো কেন্দ্র ভোটের লাইন দেখা গেছে, আবার অনেক কেন্দ্রে ভোটারের উপস্থিতি একদমই ছিল না। তবে গ্রামের কেন্দ্রগুলোতে নারী ভোটারের উপস্থিতি ছিল।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণের প্রথম দেড় ঘণ্টায় কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে বলে আশা করছেন নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সকাল থেকে শহরের বগুড়া জিলা স্কুল, প্রি-ক্যাডেট হাই স্কুল, বগুড়া সেন্ট্রাল হাই স্কুল, সূত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেউজগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাসনাজাহান উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে, কেন্দ্রগুলোর সামনে কর্মীদের ভিড় থাকলেও সাধারণ ভোটারদের দীর্ঘ সারি চোখে পড়েনি।

প্রিজাইডিং কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, প্রথম এক ঘণ্টায় অনেক কেন্দ্রে ভোট পড়েছে প্রায় শতাধিক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় ভোটারদের মধ্যে আগ্রহ কিছুটা কম দেখা যাচ্ছে।

শহরের হাসনাজাহান উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আহমেদ আব্দুল্লাহ জানান, এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৬৮২ জন।

ভোটের পরিবেশ সম্পর্কে তিনি বলেন, সকাল থেকেই ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। প্রথম ৩০ মিনিটেই কয়েকশ ভোট কাস্ট হয়েছে। কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষায় ৩ জন পুলিশ সদস্যের পাশাপাশি ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম জানিয়েছেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। নির্বাচনী এলাকায় সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশের পাশাপাশি ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন। বিজিবি সদস্যরা ১১ এপ্রিল পর্যন্ত স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে থাকবেন।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এই আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। ১৫০টি কেন্দ্রের মধ্যে ৫৩টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এর মধ্যে ৫টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনা করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর তালিকায় রয়েছে সরকারি আজিজুল হক কলেজের পুরাতন ভবন, ভাণ্ডারী বালিকা উচ্চ বিদ্যালয় ও করোনেশন ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র।

গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে নির্বাচিত প্রার্থী ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে বিএনপি ও জামায়াত প্রার্থীর পাশাপাশি বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদারও প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

রায়ে পুরোপুরি ‘সন্তুষ্ট নন’ শহীদ আবু সাঈদের দুই ভাই

বিএনপির বিরুদ্ধে কেন্দ্র দখলের অভিযোগ জামায়াত প্রার্থীর

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল, ফিরছে আওয়ামী লীগ আমলের আইন

আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

শহিদ আবু সাঈদ হত্যা: পলাতক মশিউর ও আসাদুজ্জামানের ১০ বছরের কারাদণ্ড

ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি, সরাসরি সম্প্রচার হবে রায়

বগুড়া-৬ উপনির্বাচনে অনেক কেন্দ্রে নেই ভোটার

সর্বাধিক পঠিত

জুবাইদা রহমান কাল সকালে দেশে পৌঁছানোর চেষ্টা করবেন : মাহদী আমিন

শিগগিরই আ. লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হবে: চিফ প্রসিকিউটর

তিন বাহিনীর প্রধানের সঙ্গে সিইসির বৈঠক চলছে

হাসিনার মামলার রায় সরাসরি বিটিভিতে সম্প্রচার হবে

মোহাম্মদপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক ২

ট্রাইব্যুনালে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আবদুল্লাহ

কেউ মনোকষ্ট পেয়ে থাকলে হৃদয়ের অন্তস্থল থেকে বলছি দুঃখিত: প্রেস সচিব

হাসিনার রায়কে কেন্দ্র করে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা

আজ ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’কর্মসূচি