ফের লেবাননে ভয়াবহ বিমান হামলা, কড়া বার্তা ইরানের

Post Image


লেবাননে নতুন করে ভয়াবহ বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। মাত্র ১০ মিনিটের ব্যবধানে রাজধানী বৈরুতসহ দেশটির বিভিন্ন অঞ্চলে প্রায় ১০০টি বিমান হামলা চালানো হয়েছে। এতে হতাহত হয়েছ কয়েক শ মানুষ। তবে দেশটিতে হামলা অব্যাহত রাখলে যুদ্ধবিরতি থেকে বেরিয়ে ইসরায়েলি এসব হামলার কড়া জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে ইরান।


এর মধ্যে অনেক হামলা এমন সব এলাকায় চালানো হয়েছে, যেসব এলাকাকে প্রথাগতভাবে হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করা হয় না।


লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিন আলজাজিরাকে বলেন, ‘বৈরুত ও অন্যান্য এলাকায় (ইসরায়েলি) বিমান হামলার ফলে হাসপাতালগুলোতে শহীদ ও আহতদের ভিড়ে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়েছে।’


লেবানন রেডক্রস জানিয়েছে, তাদের ১০০টি অ্যাম্বুল্যান্স হামলার শিকার এলাকাগুলো থেকে আহতদের সরিয়ে নেওয়ার কাজ করছে। ইসরায়েলি হামলায় কয়েক শ মানুষ হতাহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন।


তিনি বলেছেন, এই হামলা ‘সব ধরনের মানবিক মূল্যবোধ’ অবজ্ঞার ক্ষেত্রে ইসরায়েলের ‘কালিমালিপ্ত রেকর্ডে’ নতুন মাত্রা যোগ করেছে।

এক বিবৃতিতে আউন বলেন, এই বর্বর আগ্রাসন কোনো অধিকার মানে না এবং কোনো চুক্তি বা অঙ্গীকারের তোয়াক্কা করে না। দেশটি (ইসরায়েল) বারবার প্রমাণ করেছে, আন্তর্জাতিক আইন ও রীতির প্রতি তাদের চরম অবজ্ঞা রয়েছে।


লেবাননে দখলদার ইসরায়েল হামলা অব্যাহত রাখলে যুদ্ধবিরতি থেকে বের হয়ে যাবে ইরান।


যুদ্ধবিরতি ভঙ্গ করায় ইসরায়েলকে জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর এক কর্মকর্তা। তিনি বার্তা সংস্থা ফার্স নিউজকে বলেছেন, ইসরায়েলি হামলার জবাব দিতে তারা প্রস্তুতি নিচ্ছেন। আলজাজিরাকে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ইসরায়েল লেবাননে যে ক্রাইম করেছে। সেটির শাস্তি তারা দেবেন।


এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ফের লেবাননে ভয়াবহ বিমান হামলা, কড়া বার্তা ইরানের

ইরানের সঙ্গে ‘ঘনিষ্ঠভাবে কাজ’ করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

হরমুজ প্রণালিতে টোল বসাবে ইরান, সংকটে মার্কিন পঞ্চম নৌবহর

যুক্তরাষ্ট্র-ইসরাইল ‘শোচনীয় পরাজয়’ বরণ করেছে: রাশিয়া

আয়াতুল্লাহ খামেনির ‘চল্লিশা’ আজ, ইরানের রাজপথে নামবেন লাখো মানুষ

বিরতি মানেই যুদ্ধের সমাপ্তি নয়: ইরানের সর্বোচ্চ নেতা

যে শর্তে হরমুজ প্রণালি খুলে দিল ইরান

দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানাল জাতিসংঘ

সর্বাধিক পঠিত

সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৭১ জনকে মুক্তি দিল ইসরায়েল

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হচ্ছেন ডেলসি রদ্রিগেজ

ফ্রান্সের কাছ থেকে ১০০ রাফাল যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন

৪০ বার হজ আদায়কারী ১৪২ বছরের বৃদ্ধের মৃত্যু

ট্রাম্পকে নিয়ে তর্ক, মেয়েকে গুলি করে হত্যা বাবার

ভারতের কাছে হারের পর পাক ক্রিকেটারদের বড় দুঃসংবাদ দিল বোর্ড

গাজায় ভয়াবহ হামলায় নিহত ২৮

ট্রাম্পের ‘শান্তি পর্ষদে’ সৌদি আরব, তুরস্কসহ আরও ৭ দেশ

কুমিল্লা ১০ আসনে গণভোটের এম্বাসাডর হলেন এনসিপি নেতা শিশির

ভারতের কাছে হারের পর পাক ক্রিকেটারদের বড় দুঃসংবাদ দিল বোর্ড