হরমুজ প্রণালিতে টোল বসাবে ইরান, সংকটে মার্কিন পঞ্চম নৌবহর

Post Image

আগামী শুক্রবার পাকিস্তানের ইসলামাবাদে শুরু হতে যাওয়া আলোচনার ভিত্তি হিসেবে ১০ দফা প্রস্তাব দিয়েছে ইরান। এরমধ্যে দু’টি প্রস্তাব মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর উপস্থিতিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

প্রথমত, তেহরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর টোল আরোপ করতে চায়; এবং দ্বিতীয়ত, তারা দৃশ্যত এই অঞ্চল থেকে মার্কিন যুদ্ধবাহিনীকে সরিয়ে নিতে চায়।

এখন মূল প্রশ্ন হলো, এই টোল যুদ্ধজাহাজের ওপরও প্রযোজ্য হবে কিনা।

যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের জন্য এটি একটি অস্তিত্ব রক্ষার লড়াই। কারণ, এই নৌবহরটি পারস্য উপসাগর, ওমান উপসাগর, লোহিত সাগর এবং ভারত মহাসাগরের অংশবিশেষসহ বিশাল জলসীমার নিরাপত্তার দায়িত্বে রয়েছে।

হরমুজ প্রণালি ছাড়াও, পঞ্চম নৌবহর লোহিত সাগরের উত্তর প্রান্তের সুয়েজ খাল এবং দক্ষিণ প্রান্তের বাব এল-মান্দেব প্রণালির মতো গুরুত্বপূর্ণ সামুদ্রিক সংকীর্ণ পথগুলোরও তত্ত্বাবধান করে।

সিঙ্গাপুরের এস. রাজারত্নম স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজের গবেষণা ফেলো কলিন কোহ বলেন, ‘যদি টোল দিতে হয়, তবে তা স্পষ্টতই (পারস্য) উপসাগরে মার্কিন সামরিক বাহিনীর বাধাগ্রস্ত হবে।

কোহ বলেন, ডোনাল্ড ট্রাম্প যদি মধ্যপ্রাচ্যে মার্কিন সেন্টকমের পুরো অবস্থান পরিবর্তন না করেন, তবে এই টোল ব্যবস্থা মেনে নেওয়া যুক্তরাষ্ট্রের জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে।

সূত্র: সিএনএন

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ফের লেবাননে ভয়াবহ বিমান হামলা, কড়া বার্তা ইরানের

ইরানের সঙ্গে ‘ঘনিষ্ঠভাবে কাজ’ করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

হরমুজ প্রণালিতে টোল বসাবে ইরান, সংকটে মার্কিন পঞ্চম নৌবহর

যুক্তরাষ্ট্র-ইসরাইল ‘শোচনীয় পরাজয়’ বরণ করেছে: রাশিয়া

আয়াতুল্লাহ খামেনির ‘চল্লিশা’ আজ, ইরানের রাজপথে নামবেন লাখো মানুষ

বিরতি মানেই যুদ্ধের সমাপ্তি নয়: ইরানের সর্বোচ্চ নেতা

যে শর্তে হরমুজ প্রণালি খুলে দিল ইরান

দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানাল জাতিসংঘ

সর্বাধিক পঠিত

সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৭১ জনকে মুক্তি দিল ইসরায়েল

ফ্রান্সের কাছ থেকে ১০০ রাফাল যুদ্ধবিমান পাচ্ছে ইউক্রেন

৪০ বার হজ আদায়কারী ১৪২ বছরের বৃদ্ধের মৃত্যু

ট্রাম্পকে নিয়ে তর্ক, মেয়েকে গুলি করে হত্যা বাবার

ভারতের কাছে হারের পর পাক ক্রিকেটারদের বড় দুঃসংবাদ দিল বোর্ড

গাজায় ভয়াবহ হামলায় নিহত ২৮

কুমিল্লা ১০ আসনে গণভোটের এম্বাসাডর হলেন এনসিপি নেতা শিশির

ট্রাম্পের ‘শান্তি পর্ষদে’ সৌদি আরব, তুরস্কসহ আরও ৭ দেশ

ভারতের কাছে হারের পর পাক ক্রিকেটারদের বড় দুঃসংবাদ দিল বোর্ড

বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ আনাসকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়