সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা

Post Image

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে এ তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।


তফসিল অনুযায়ী— সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ করা হবে ১২ মে। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই ২২ ও ২৩ এপ্রিল, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল। আপিল আবেদন ২৬ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল। এ নির্বাচনে বিএনপি জোট ৩৬টা আসন পাবে, জামায়াত জোট ১৩টা আর স্বতন্ত্র প্রার্থীরা পাবেন একটি আসন।


গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট হয়। শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থী মারা যাওয়ায় ভোট স্থগিত থাকে। এ ছাড়া বগুড়া-৬ আসন তারেক রহমান ছেড়ে দেওয়ায় উপনির্বাচন হবে। এছাড়া চট্টগ্রাম-২ ও ৪ আসনে আইনি জটিলতা থাকায় ফল প্রকাশ করেনি নির্বাচন কমিশন।


বিএনপির সংসদে প্রতিনিধি আছে ২০৮ জন, এনসিপির ছয় জন, জামায়াতের ৬৮ জন। বাংলাদেশ খেলাফত মজলিস আসন পেয়েছে ২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন এবং খেলাফত মজলিস পেয়েছে ১টি করে আসন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৭টি আসন।


আইন অনুযায়ী, কোনো দল সংসদে যতগুলো আসন পায়, সেই সংখ্যাকে ৫০ দিয়ে গুণ করে প্রাপ্ত ফলাফলকে ৩০০ দিয়ে ভাগ করলে যে ফল আসে সেটিই হচ্ছে সংশ্লিষ্ট দলের সংরক্ষিত নারী আসন সংখ্যা।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

‘ভারতকে মনে করিয়ে দেওয়া দরকার ছিল বাংলাদেশেরও মেরুদণ্ড আছে’

হাদি হত্যার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত

বিসিবিতে বাপের দোয়া-মায়ের দোয়া কমিটি করিনি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার

সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস

৬ মাসের মধ্যে ফ্রি ওয়াই-ফাই সুবিধা পাচ্ছে সাড়ে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান

আ. লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে, সংসদে বিল পাস

সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা

সর্বাধিক পঠিত

‘জামায়াত ও এনসিপি নির্বাচন চায় না, সরকারের সঙ্গে থেকে সুবিধা নিতে চায়’

জুবাইদা রহমান কাল সকালে দেশে পৌঁছানোর চেষ্টা করবেন : মাহদী আমিন

পদত্যাগ করেছেন দুই উপদেষ্টা

তিন মামলায় হাসিনার ২১ বছরের কারাদণ্ড

রামপুরায় ২৮ জনকে হত্যা মামলার অভিযোগের শুনানি ৪ ডিসেম্বর

তিন বাহিনীর প্রধানের সঙ্গে সিইসির বৈঠক চলছে

হাসিনার মামলার রায় সরাসরি বিটিভিতে সম্প্রচার হবে

মোহাম্মদপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে আটক ২

শিগগিরই আ. লীগের বিরুদ্ধে তদন্ত শুরু হবে: চিফ প্রসিকিউটর

চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা