‘জামায়াত ও এনসিপি নির্বাচন চায় না, সরকারের সঙ্গে থেকে সুবিধা নিতে চায়’

Post Image

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপির সমালোচনা করে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, জামায়াতে ইসলামী ও এনসিপি নির্বাচন চায় না। তারা চায় যেই সরকার আছে সেই সরকারই চলুক। সরকারের সঙ্গে থেকে তারা যত সুযোগ সুবিধা আছে তা নিতে চায়।

ব্যারিস্টার রুমিন ফারহানা আরও বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। ফেব্রুয়ারিতে যেন নির্বাচন না হয় সেই চেষ্টা হচ্ছে। বিএনপি ছাড়া অন্য দলগুলো নির্বাচন পেছাতে চায় তাদের লাভে। তারা সঙ্গে থেকে যতরকম সুযোগ সুবিধা আছে নিবে। কিন্তু আপনারা কোনো ধরণের ষড়যন্ত্রে পা দিবেন না। নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে। ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় সেটা আমরা মেনে নেব না।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার জয়ধরকান্দি ও তেলিকান্দি এলাকায় পৃথক তিনটি সমাবেশে জামায়াত ও এনসিপিকে নিয়ে তিনি এ মন্তব্য করেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রুমিন ফারহানা এনসিপিকে উদ্দেশ্য করে বলেছেন, ১৫-২০ বছরের পোলাপান এসে বলে তারা নাকি সব করেছে। তোমরা পোলাপান শুক্কুরে শুক্কুরে ২০ দিন তোমাদের বয়স হইছে। তোমাদের সাবালক হওয়ার বয়স যত আমাদের নেতাকর্মীদের জেল খাটার সময় এর সমান। তোমরা এগিয়ে যাও ঠিক আছে। কিন্তু বাবার চেয়ে এগিয়ে যাবে না।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা এমন কোনো আচরণ করবেন না, যেন মানুষ কষ্ট পায়। আপনাদের আচরণে আকৃষ্ট হয়ে মানুষ যেন ভোট দেয়; সেই কাজটা করবেন। মানুষ যেন বিএনপি ও ধানের শীষ ছাড়া আর কোনো দিকে না তাকায়।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিমানবন্দরে ঠিকমত দায়িত্ব পালনে পুরস্কার, অবহেলা করলে শাস্তি

পরিকল্পিত নগরায়ণে সব জেলায় মাস্টারপ্ল্যানের কাজ শুরু

বিশ্ব শিক্ষক দিবস আজ, সম্মাননা পাবেন দেশের ১০১ গুণী শিক্ষক

হাসিনাকে ফেরাতে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকা দরকার

ঢাবিকে বিশ্বসেরার কাতারে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সফরে গেলেন সেনাবাহিনী প্রধান

সেপ্টেম্বরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৪, আহত ৫২৭

রাতে দেড় ঘণ্টায় তিনবার, ভোরে ফের ভূমিকম্পে কাঁপল দেশ

সর্বাধিক পঠিত

বিরোধী দল হিসেবে মডেল বাজেট প্রস্তাবনা দেবে জামায়াত

চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে বেধড়ক পেটালেন আ.লীগ নেতা

নাসিরউদ্দীনের গালি শুনে আমরা অভ্যস্ত : সিইসি

আমরা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করব: জামায়াত আমির

গুজবে কান দিয়ে তেলের পাম্পে গাড়ির দীর্ঘ লাইন

হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ

রমজানকে স্বাগত জানিয়ে যে বার্তা দিলেন শায়খ আহমাদুল্লাহ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb