গণভোট বাস্তবায়ন বিষয়ে রাবিতে সেমিনার অনুষ্ঠিত

Post Image


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) 'গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি: সংকটের পথে দেশ' শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


আজ সোমবার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এই সেমিনারের আয়োজন করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)।


সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বাংলাদেশে যারা পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত ফিরিয়ে আনতে চান, তারা মুসলিম লীগ, আওয়ামী লীগ, ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের ইতিহাস ভুলে যায়েন না। শুধু এই নির্বাচন দিয়েই আপনাদের রাজনৈতিক বন্দোবস্ত কীভাবে চ্যালেঞ্জের মুখে পড়েছে, সেটা দেখেন। বাংলাদেশে নৌকা ছাড়া একটি ইনক্লুসিভ নির্বাচন হয়েছে। যারা বৈধ-অবৈধভাবে বাংলাদেশের টু-থার্ড পিরিয়ড ক্ষমতায় ছিল। বাংলাদেশে ৯ বছর ক্ষমতায় ছিল, সেই জাতীয় পার্টির জামানত বাজেয়াপ্ত হয়ে মার্কা গ্রামগঞ্জ থেকে উধাও হয়ে গিয়েছে। আজকে বিএনপিকে পর্যন্ত মাইনরিটি এবং আওয়ামী লীগের সাথে আঁতাত করে ভোটবাক্স ভর্তি করতে হয়েছে।


তিনি আরও বলেন, হাসিনার সেই ছবিটা (ভারতে যাওয়ার) আপনাদের গেটে, দরজায়, গাড়িতে লাগিয়ে রাখেন, তা নাহলে মনে রাখবেন, বাংলাদেশ কোনো জাতীয় নেতার অপেক্ষায় ছিলো না। ৭১ সালে শেখ মুজিব ছাড়ায় বাংলাদেশ স্বাধীন হয়েছে। ২৪ এ বিএনপির নেতাদের ছাড়ায় বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়েছে। এটা ভুলে যাবেন না। এটাই বাংলাদেশের নতুন করে আজাদীর-ইনসাফের লড়াইয়ের ধারাবাহিকতা।


প্রধান অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড. শিশির মনির বিভিন্ন সংস্কার অধ্যাদেশ বাতিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে পৃথক সচিবালয় জরুরি। গুমের সংস্কৃতি চিরতরে বন্ধ করতে আইনি সংস্কার করতে হবে।

পাচার হওয়া টাকা এবং ব্যাংক লুটেরাদের হাত থেকে দেশের অর্থনীতিকে বাঁচাতে হবে।


সরকারের উদ্দেশ্যে তিনি আরও বলেন, যাঁরা হাত-পা হারিয়েছেন, তাঁদের সান্ত্বনা দেওয়ার ভাষা আপনাদের নেই। যদি ক্ষমতা থাকে তবে তাঁদের জীবন ফিরিয়ে দিন, হাত-পা জোড়া লাগিয়ে দিন। তা না পারলে অন্তত রক্তের দাম দিন।


সেমিনারে আলোচক হিসেবে ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. বেগম আসমা সিদ্দিকা ও কথাশিল্পী, প্রাবন্ধিক ও অনুবাদক নাজিব ওয়াদুদ। রাকসু'র ভিপি মোস্তাকুর রহমান জাহিদের সভাপতিত্বে সেমিনারে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করন সিনেট সদস্য ফজলে রাব্বি মো. ফাহিম রেজা। প্রবন্ধ পাঠ করেন রাকসু'র বিতর্ক ও সাহিত্য সম্পাদক ইমরান লস্কর। সেমিনারে বিভিন্ন বিভাগের সহস্রাধিক শিক্ষার্থী ছিলেন।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

চলমান জ্বালানি সংকটে রুয়েটে সাশ্রয়ী বৈদ্যুতিক গাড়ির অভিনব সেবা

গণভোট বাস্তবায়ন বিষয়ে রাবিতে সেমিনার অনুষ্ঠিত

চাকসুর পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদকের উপর হামলা

কর্মচারী সমিতির নেতাকে মারধর করলো জবি ছাত্রদল নেতা

ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রামে অংশ নিতে চীন সফরে যাচ্ছেন ডাকসুর ১৫ নেতা

রাবি শিবিরের সাবেক সেক্রেটারি শহীদ নোমানীকে নিয়ে ডাকসু ভিপির আবেগঘন পোস্ট

যুক্তরাজ্যে জবির সাবেক শিক্ষার্থী কর্তৃক ইফতার মাহফিল অনুষ্ঠিত

সরকারি বাঙলা কলেজে ছাত্রশিবিরের সিরাত পাঠ প্রতিযোগিতা

সর্বাধিক পঠিত

চবিতে ছিনতাই ও নারী হেনস্তার অভিযোগ, আটক ২

চাকসু নির্বাচন: ছিলেন ছাত্রলীগ কর্মী, এখন ছাত্রদলের জিএস প্রার্থী

নর্থ সাউথে কুরআন অবমাননার প্রতিবাদে তিতুমীর কলেজে বিক্ষোভ মিছিল 

শিক্ষার্থী পেটানোর অভিযোগে ছাত্রদল সমর্থিত প্রার্থীকে বয়কটের ঘোষণা

শৃঙ্খলা ভঙ্গের দায়ে কবি নজরুল কলেজ ছাত্রদলের চার নেতার পদ স্থগিত

রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ সমাবেশে হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

জকসু ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

ভর্তি ফি কমানোর দাবিতে চবিতে অবস্থান কর্মসূচি

চবিতে মদের গোপন কারখানা, বাংলা মদসহ আটক ১