হাদি হত্যার পরিকল্পনাকারী সাবেক কাউন্সিলর বাপ্পীর পাসপোর্ট জব্দের নির্দেশ

Post Image


ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীর পাসপোর্ট ব্লকের নির্দেশ দিয়েছেন আদালত।


বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।


এর আগে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মো. সোহেল রানা এই আবেদন করেন।


এ আবেদনে বলা হয়, তাইজুল ইসলাম চৌধুরী (বাপ্পী) অবৈধভাবে ইটভাটা স্থাপন, দলিল দস্তাবেজ জালকরণ, প্রতারণা, জালিয়াতি, চাঁদাবাজির মাধ্যমে ২ কোটি ৫১ লাখ টাকা মানিলন্ডারিং সংক্রান্তে সম্পৃক্ত অপরাধ করেছে মর্মে তদন্তকালে তথ্য প্রমান পাওয়া যায়। অভিযুক্তের বিরুদ্ধে ২০১২ সালের মানিলন্ডারিং প্রতিরোধ আইনে পল্লবী থানায় গত ৫ মার্চ মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় এজাহারনামীয় অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে এজাহারনামীয় অভিযুক্তের পাসপোর্ট ব্লক করা প্রয়োজন। শুনানি শেষে ওই আদেশ দেন আদালত।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

হাদি হত্যার পরিকল্পনাকারী সাবেক কাউন্সিলর বাপ্পীর পাসপোর্ট জব্দের নির্দেশ

দেশে হামের উপসর্গে এক দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ৬৮৫

সংসদ প্রাঙ্গণে ‘জঙ্গি এমপি’ বলে কটাক্ষ, তদন্ত দাবি হানজালার

এগারোবার পেছালো হাদি হত্যার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনা করছে সরকার

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইয়েদ বিন আব্দুল্লাহ

মন্ত্রিসভার বৈঠকসহ আজ ৫ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

সর্বাধিক পঠিত

‘আর যেন কেউ হাসিনা হয়ে ওঠার সাহস না পায়’

রাস্তা পরিষ্কারের মাধ্যমে জাতিকে বার্তা দিলেন জামায়াত আমির

আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত

নির্বাচনে সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জাতীয় পার্টির

বঙ্গোপসাগরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে নৌবাহিনীর বাৎসরিক মহড়া সমাপ্ত

স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ মারা গেছেন

জেনারেল মইনকে চাকরির নিশ্চয়তা দেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রনব মুখার্জি

এক জেলাতেই প্রবাসী ভোটার ২০ হাজার

শেখ হাসিনার গোপন ভল্টে মিলল ৮৩৩ ভরি স্বর্ণ