সংসদ প্রাঙ্গণে ‘জঙ্গি এমপি’ বলে কটাক্ষ, তদন্ত দাবি হানজালার

Post Image


সংসদ প্রাঙ্গণে পেছন থেকে ‘জঙ্গি এমপি’ বলে সম্বোধনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। এ ঘটনায় তিনি সংসদে তদন্তের দাবি জানিয়েছেন।


হানজালা বলেন, ধর্মীয় সুন্নাহ অনুসরণ করে পরা পোশাককে কোনোভাবেই ‘জঙ্গির প্রতীক’ বলা যায় না। বৃহস্পতিবার (২ এপ্রিল) সংসদের অধিবেশনের সপ্তম দিনে তিনি স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের কাছে এ বিষয়ে তদন্তের আহ্বান জানান।


হানজালা বলেন, আমি প্রথমবার সংসদে দাঁড়িয়ে কথা বলছি। এভাবে কথা বলতে চাইনি। আমি চেয়েছিলাম যখন আমার সময় আসবে তখন আনুষ্ঠানিকভাবে সুন্দর করে কথা বলবো। কিন্তু দুঃখের সঙ্গে বলছি গত ৩০ মার্চ আপনার (স্পিকার) সহধর্মিণী মারা গেছেন। আল্লাহ ওনাকে জান্নাতের আলা মাকাম দান করুন এই দোয়া করি। ওনার জানাজায় আমি এসেছিলাম। উপস্থিত হয়েছিলাম।


তিনি বলেন, সংসদের দক্ষিণ প্লাজা দিয়ে যখন আমি ভেতরে ঢুকবো কাছাকাছি পেছন থেকে কেউ একজন আমাকে সম্বোধন করছিল- ঐ যে জঙ্গি এমপি যাচ্ছে। এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি এবং ভিডিও নিয়ে খুব আলোচনা চলছে। জাতীয় সংসদের একজন রানিং এমপিকে সংসদে যখন জঙ্গি বলে সম্বোধন করা হয়, এটার জন্য সংসদের মান ক্ষুণ্ন হয়েছে বলে আমি মনে করি।


হানজালা বলেন, জঙ্গি বলার কারণটা আমি যতটুকু মনে করলাম আমার মাথায় একটা পাগড়ি রয়েছে এবং আমার গায়ে সাদা পাঞ্জাবি রয়েছে। এই জন্য সে হয়তো আমাকে জঙ্গি বলে সম্বোধন করেছে। আল্লাহর নবীর সুন্নত এবং এই পোশাক কোনো দিন জঙ্গির সিম্বল হতে পারে না। আপনার কাছে অনুরোধ- সিসি ফুটেজ রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে একটু অনুরোধ করবেন বা তাদের একটু নির্দেশ দেবেন কারা এই কাজটি করেছে। বিরোধী দলের সম্মান ক্ষুণ্ন করার জন্য এটা হয়েছে। ওখানে প্রশাসন দাঁড়িয়ে ছিল। এই জন্য সঠিক তদন্তের নির্দেশনা যদি আপনার মাধ্যমে আসতো তাহলে বিষয়টি ক্লিয়ার হতো।


স্পিকার বললেন, বিষয়টি অত্যান্ত দুঃখজনক। আমি আপনাকে অনুরোধ জানাবো বিশেষ অধিকার প্রশ্নে আপনি একটা নোটিশ দেন আমরা বিষয়টি বিবেচনা করবো।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

হাদি হত্যার পরিকল্পনাকারী সাবেক কাউন্সিলর বাপ্পীর পাসপোর্ট জব্দের নির্দেশ

দেশে হামের উপসর্গে এক দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ৬৮৫

সংসদ প্রাঙ্গণে ‘জঙ্গি এমপি’ বলে কটাক্ষ, তদন্ত দাবি হানজালার

এগারোবার পেছালো হাদি হত্যার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনা করছে সরকার

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইয়েদ বিন আব্দুল্লাহ

মন্ত্রিসভার বৈঠকসহ আজ ৫ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

সর্বাধিক পঠিত

রাস্তা পরিষ্কারের মাধ্যমে জাতিকে বার্তা দিলেন জামায়াত আমির

‘আর যেন কেউ হাসিনা হয়ে ওঠার সাহস না পায়’

আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

নির্বাচনে সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জাতীয় পার্টির

জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত

বঙ্গোপসাগরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে নৌবাহিনীর বাৎসরিক মহড়া সমাপ্ত

স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ মারা গেছেন

জেনারেল মইনকে চাকরির নিশ্চয়তা দেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রনব মুখার্জি

এক জেলাতেই প্রবাসী ভোটার ২০ হাজার

শেখ হাসিনার গোপন ভল্টে মিলল ৮৩৩ ভরি স্বর্ণ