মন্ত্রিসভার বৈঠকসহ আজ ৫ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

Post Image

মন্ত্রিসভার বৈঠকসহ আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) ৫ ধরনের প্রোগ্রামে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে জাতীয় সংসদের অধিবেশনেও অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর দৈনিক কর্মসূচি নিয়ে এ তথ্য জানানো হয়েছে।

সূচী অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ রয়েছে। ১১টা থেকে ১২টা পর্যন্ত ভূমিকম্প ঝুঁকি ব্যবস্থাপনা ও প্রস্তুতি নিয়ে আলোচনা রয়েছে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে।

দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিকেল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত জাতীয় সংসদ অধিবেশনে যোগ দেবেন।

এ ছাড়া রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেবেন। এতে জ্বালানি খাতে চাপ কমাতে শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ও অফলাইন ক্লাস ফেরানো, সাপ্তাহিক ছুটি বৃদ্ধি, হোম অফিস, দোকান, মার্কেট ও শপিং মল বন্ধের সময় এগিয়ে আনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

হাদি হত্যার পরিকল্পনাকারী সাবেক কাউন্সিলর বাপ্পীর পাসপোর্ট জব্দের নির্দেশ

দেশে হামের উপসর্গে এক দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ৬৮৫

সংসদ প্রাঙ্গণে ‘জঙ্গি এমপি’ বলে কটাক্ষ, তদন্ত দাবি হানজালার

এগারোবার পেছালো হাদি হত্যার পুনঃতদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনা করছে সরকার

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন সাইয়েদ বিন আব্দুল্লাহ

মন্ত্রিসভার বৈঠকসহ আজ ৫ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে, জানা যাবে আজ

সর্বাধিক পঠিত

রাস্তা পরিষ্কারের মাধ্যমে জাতিকে বার্তা দিলেন জামায়াত আমির

‘আর যেন কেউ হাসিনা হয়ে ওঠার সাহস না পায়’

আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

নির্বাচনে সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জাতীয় পার্টির

জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত

বঙ্গোপসাগরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে নৌবাহিনীর বাৎসরিক মহড়া সমাপ্ত

স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ মারা গেছেন

জেনারেল মইনকে চাকরির নিশ্চয়তা দেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রনব মুখার্জি

এক জেলাতেই প্রবাসী ভোটার ২০ হাজার

শেখ হাসিনার গোপন ভল্টে মিলল ৮৩৩ ভরি স্বর্ণ