শেখ হাসিনার গোপন ভল্টে মিলল ৮৩৩ ভরি স্বর্ণ

Post Image

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পালিয়ে যাওয়া আসামি সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা লকারে ৮৩৩ ভরি স্বর্ণালংকার খুঁজে পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইসি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় অগ্রণী ব্যাংকের লকার খোলা হয়। লকারে ৮৩২.৫১ ভরি স্বর্ণালংকারসহ বেশ কিছু মূল্যবান সম্পদের সন্ধান পায় সিআইসি।

শেখ হাসিনার নামে রাজধানীর দিলকুশায় অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় থাকা দুটি লকার জব্দ করা হয়।

একই দিন পূবালী ব্যাংকে থাকা শেখ হাসিনার আরো একটি লকার খোলে সিআইসি। তবে এ লকারে কিছু পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছে এনবিআর।

জানা গেছে, হাসিনার নামে থাকা ৭০১ নম্বর লকারটি খোলা হলে এতে চার হাজার ৯২৩ দশমিক ৬০ গ্রাম স্বর্ণ পায় সিআইসি।

এ ছাড়া ৭৫৩ নম্বর লকারে চার হাজার ৭৮৩ দশমিক ৫৬ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। দুই লকারে ৯ হাজার ৭০৭ দশমিক ১৬ গ্রাম স্বর্ণ পাওয়া যায়, যা প্রায় ৮৩৩ ভরি স্বর্ণের সমান। এর আগে গত ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সেদিনের রায়ে দণ্ডপ্রাপ্ত দুই আসামির সব সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দেন ট্রাইব্যুনাল

একই সঙ্গে আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য নির্দেশ দেন আদালত।

গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন হয়। পরে অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা এবং তার পরিবার সদস্যদের কর ফাঁকি ও দুর্নীতির তদন্তের নির্দেশ দেয়। এর অংশ হিসেবে সিআইসি শেখ হাসিনার নামে থাকা বিভিন্ন ব্যাংকের লকার জব্দ করে

গত ১০ সেপ্টেম্বর সিআইসি রাজধানীর সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় শেখ হাসিনার নামে থাকা ১২৮ নম্বর লকারটি জব্দ করা হয়।

এ সময় পূবালী ব্যাংকের ওই শাখায় শেখ হাসিনার দুটি ব্যাংক হিসাবও জব্দ করে। হিসাব দুটির একটিতে ১২ লাখ টাকার এফডিআর এবং অন্যটিতে ৪৪ লাখ টাকার সন্ধান পাওয়া যায়। তখন এসব হিসাব জব্দ করা হয় এবং টাকা উত্তোলন নিষিদ্ধ করা হয়।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক ব্যবস্থা আনতে চায় সরকার

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

সরকারি কলেজে শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত

বিরোধীদলীয় নেতার সঙ্গে বিটিএমএ নেতাদের মতবিনিময়, সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশ্বাস

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

দাওয়াত না পেয়ে মাতবরের অভিমান, টিসি নিল প্রাথমিকের ২৬ শিক্ষার্থী

পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

হুতিদের হামলায় সৌদিতে প্রাণ গেল বাংলাদেশির

সর্বাধিক পঠিত

নাসিরউদ্দীনের গালি শুনে আমরা অভ্যস্ত : সিইসি

হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb

দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

এনসিপির জাতীয় কনভেনশন আজ,কোন সেশনে কি থাকছে

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

ইসলাম শ্রমিককে যথাযথ মর্যাদা দিয়েছে: ইফা ডিজি