জাতীয় সংসদে বিরোধীদলীয় এমপিদের বৈঠক

Post Image

সংসদের মূলতবি অধিবেশন শুরুর আগে বৈঠক করেছেন বিরোধীদলীয় এমপিরা। রোববার বেলা ১১ টায় জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় সভাকক্ষে এই বৈঠক হয়।

বিরোধীলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম এমপি, বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান সহ অন্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।


এ সময় চলমান অধিবেশনে বিরোধীদলের সংসদ সদস্যদের অবস্থান ও কৌশল নিয়ে নানা আলোচনা এবং দিক-নির্দেশনা দেওয়া হয় বলে জানা গেছে।


জাতীয় সংসদের চলমান প্রথম অধিবেশন মুলতবির পর আজ থেকে পুনরায় শুরু হচ্ছে। বেলা ৩টায় জাতীয় সংসদ ভবনের অধিবেশনকক্ষে এই বৈঠক শুরু হবে।


এর আগে গত ১২ মার্চ শুরু হওয়া সংসদ অধিবেশন ঈদুল ফিতর ও অন্যান্য ছুটির কারণে ১৫ মার্চ মূলতবি করা হয়। সংসদ ভবনের অধিবেশনকক্ষে ওই বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।


জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনে মূলত প্রেসিডেন্টের ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। সরকার ও বিরোধী দলের সদস্যরা এই আলোচনায় অংশ নেবেন।


এছাড়া মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব ও জাতীয় জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন এবং সেই নোটিশের ওপর আলোচনার কর্মসূচি রয়েছে।


রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা হবে। সরকারি ও বিরোধী দলের সদস্যরা এতে অংশ নেবেন। সংসদের কার্যোপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অধিবেশন চলবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

৫ সিটি করপোরেশনে এনসিপির হয়ে মেয়র পদে লড়বেন যারা

সরকারের পক্ষে গেলে নিয়ম আর বিপক্ষে গেলে কাস্টম: হাসনাত আবদুল্লাহ

‘সংসদ ইনসাফভিত্তিক হলে দেশেও ইনসাফ কায়েম সম্ভব’

পাঁচ মিনিট আগেই সংসদের অধিবেশনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে বিরোধীদলীয় এমপিদের বৈঠক

আবারও পদত্যাগের মিছিল এনসিপিতে

‘সরকারের চরম ব্যর্থতার কারণেই এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়নি’

সরকারি দল সংবিধানকে নিজেদের মতো ব্যাখ্যা করছে: নাহিদ ইসলাম

সর্বাধিক পঠিত

তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে যা বললেন আইন উপদেষ্টা

তারেক রহমানের ভূমিকা ও পরিকল্পনায় নজর থাকবে : জামায়াত আমির

বিএনপির মনোনয়ন ঘিরে অন্তর্কোন্দল: ৬০ আসনে প্রার্থী পরিবর্তনের দাবি

স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত মানা হবে না

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস : কমিশন

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

জামায়াতে ইসলামী ঢাকা-২ আসনের উদ্যোগে ভাকুর্তায় ফ্রি মেডিকেল ক্যাম্প

নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনি ক্যাম্পে হামলা

চরফ্যাশনে জামায়াত কর্মীদের ওপর বিএনপির হামলা, আহত অর্ধশতাধিক

আমরা এখনো ইউনূস সরকারের প্রতি আস্থা রাখি: রিজভী