লন্ডনে সাকিবের জন্মদিন উদযাপন বিসিবি পরিচালক আসিফ আকবরের

Post Image


বাংলাদেশ ক্রিকেটের অন্যতম আইকন ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্মদিন উদযাপন করেছেন বিসিবি পরিচালক আসিফ আকবর। লন্ডনে কেক কেটে সাকিবের ৩৯তম জন্মদিন উদযাপন করেন বিসিবির এই পরিচালক।


বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজ সাকিব আল হাসানের জন্মদিনের কেক কাটার একটি ভিডিও প্রকাশ করেছে। ওই ভিডিওতে দেখা গেছে, কেক কেটে সাকিব আল হাসানের জন্মদিন উদযাপন করছেন আসিফ আকবর।


এসময় দুজন দুজনকে কেক খাইয়ে দেন। আসিফ আকবর সাকিব আল হাসানকে ‘নবাব’ বলে সম্বোধন করেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর ক্রিকেট ও রাজনৈতিক অঙ্গনে আলোচনায় ছিলেন সাকিব আল হাসান। জায়গা হারান জাতীয় দলে।


তবে সরকার পরিবর্তনের পর সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা নিয়ে আলোচনা চলছে জোরেশোরে। সাবেক টাইগার অধিনায়কের নামে থাকা মামলাগুলো নিয়েও কথা চলছে নীতিনির্ধারণী মহলে।


তাকে দ্রুত সময়ের মধ্যে জাতীয় দলে ফেরানোর ঘোষণা দিয়েছিলেন পরিচালক আসিফ আকবর। গত ৪ মার্চ তিনি গণমাধ্যমে বলেছিলেন, ‘সাকিব আল হাসানকে ঘিরে যে বিষয়টি রয়েছে, তা নিয়ে আমাদের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।


বিষয়টি এখন মন্ত্রণালয়ের পর্যায়ে আছে এবং তারা এ নিয়ে কাজ করছে। পাশাপাশি বিসিবির লিগ্যাল টিমও সক্রিয়ভাবে কাজ করছে, যাতে সাকিবের আইনগত জটিলতাগুলো দ্রুত সমাধান করা যায়।’ আসিফ আকবর বলেন, ‘মন্ত্রণালয় ও বিসিবি সমন্বিতভাবে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করছে। আমরা খুবই আশাবাদী, অল্প সময়ের মধ্যেই সাকিব আল হাসানকে আবার বাংলাদেশের ক্রিকেটে দেখতে পাব। দেশের কোটি ভক্তের মতো আমরাও তার প্রত্যাবর্তনের অপেক্ষায় আছি।


১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরা জেলায় জন্ম নেন সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে দেশের বাইরে অবস্থান করা সাকিব সেসময়ও খেলে গেছেন ফ্র্যাঞ্চাইজি লিগে। বর্তমানে তাকে চলছে দেশে ফেরানোর প্রস্তুতি। তার নামে থাকা হত্যা মামলাটিও প্রত্যাহারের কাজ চলমান রয়েছে। ধারণা করা হচ্ছে আসন্ন নিউজিল্যান্ড সিরিজে তাকে পাওয়া যাবে জাতীয় দলের জার্সিতে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

‘জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল’

লন্ডনে সাকিবের জন্মদিন উদযাপন বিসিবি পরিচালক আসিফ আকবরের

ঢাকার ট্রাফিক ব্যবস্থাপনা ঢেলে সাজানোর উদ্যোগ সরকারের

১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

১৩৩টি অধ্যাদেশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত, গ্রহণ করা হবে দায়মুক্তি অধ্যাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের বৈঠক

জ্বালানি সংকটে পাম্পে তালা, খুচরায় লিটার ৩৫০ টাকা

৪ ঘণ্টা দাঁড়িয়েও তেল পেলেন না নাসীরুদ্দীন পাটওয়ারী

সর্বাধিক পঠিত

নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত দাবি জামায়াত আমীরের

ইসলামী আন্দোলনকে নিয়ে বিভ্রান্তিমূলক মন্তব্য পরিহারের আহ্বান জামায়াত আমিরের

বগুড়ার ধুনটে যমুনার ভয়াবহ ভাঙন

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র রুখে দিয়েছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

দেয়াল কেটে জুয়েলারি দোকান থেকে ১২৫ ভরি স্বর্ণালংকার চুরি

পরীক্ষা বর্জন করে আন্দোলন, শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার

এবার ১০ লাখ সরকারি চাকরিজীবীর ভোটের ব্যবস্থা করা হচ্ছে : সিইসি

গণভোট: নির্বাচনের দিন চায় বিএনপি-এনসিপি, জামায়াত চায় আগে

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার রায় আজ

দেশজুড়ে পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১৬১৬