গণভোট: নির্বাচনের দিন চায় বিএনপি-এনসিপি, জামায়াত চায় আগে

Post Image



যাত্রাবাড়ীর মার্কেট থেকে স্বর্ণ চুরির ঘটনাটি এখনো পুরোপুরি শান্ত না হতেই এবার রাজধানীর মালিবাগে জুয়েলারি দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণ চুরি হয়েছে। এ ঘটনার পর পুরো শপিং মলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


বুধবার (৯ অক্টোবর) রাতে মৌচাকের ফরচুন শপিং মলে দুর্ধর্ষ এই চুরির ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত ৩টার দিকে রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের ‘শম্পা জুয়েলার্স’ নামের একটি স্বর্ণের দোকানে সংঘটিত হয় দুর্ধর্ষ এই চুরির ঘটনা। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, চোর চক্রের দুজন সদস্য বোরকা পরে দোকানটিতে আসে এবং শাটারের তালা কেটে বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে যায়।


শম্পা জুয়েলার্সের মালিক দাবি করেন, তার দোকানে প্রায় ৪০০ ভরি স্বর্ণের অলংকার সাজানো ছিল। পাশাপাশি ১০০ ভরির মতো বন্ধক রাখা স্বর্ণ ও প্রায় ৪০ হাজার টাকা ছিল, যা সবকিছুই চোরেরা লুট করে নিয়ে গেছে।


তিনি বলেন, প্রতিদিনের মতো বুধবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে তিনি বাসায় চলে যান। পরে ভোরে মার্কেটের দারোয়ানের কাছ থেকে খবর পেয়ে এসে দেখেন, দোকানের সবকিছু চুরি হয়ে গেছে।


এর আগে, গত রোববার (৫ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ীতে আরেকটি জুয়েলারি দোকানের দেয়াল কেটে প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার ও প্রায় পৌনে ৩ লাখ টাকা চুরি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মঙ্গলবার (৭ অক্টোবর) যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক ব্যবস্থা আনতে চায় সরকার

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

সরকারি কলেজে শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত

বিরোধীদলীয় নেতার সঙ্গে বিটিএমএ নেতাদের মতবিনিময়, সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশ্বাস

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

দাওয়াত না পেয়ে মাতবরের অভিমান, টিসি নিল প্রাথমিকের ২৬ শিক্ষার্থী

পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

হুতিদের হামলায় সৌদিতে প্রাণ গেল বাংলাদেশির

সর্বাধিক পঠিত

হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ

নাসিরউদ্দীনের গালি শুনে আমরা অভ্যস্ত : সিইসি

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb

দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ

এনসিপির জাতীয় কনভেনশন আজ,কোন সেশনে কি থাকছে

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

ইসলাম শ্রমিককে যথাযথ মর্যাদা দিয়েছে: ইফা ডিজি