ইরাকে সামরিক বিমান দুর্ঘটনা

নিহত ৬ মার্কিন সেনার পরিচয় জানালো পেন্টাগন

Post Image


ইরাকের পশ্চিমাঞ্চলে সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ছয় মার্কিন সেনার পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

পেন্টাগনের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহের শুরুতে একটি জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) সামরিক বিমান দুর্ঘটনায় পড়লে বিমানে থাকা ছয়জন ক্রু সদস্যই নিহত হন।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে—এই দুর্ঘটনার সঙ্গে কোনো শত্রুপক্ষের হামলার সম্পর্ক নেই।

নিহত সেনারা হলেন—জন ক্লিনার (৩৩), আলাবামার অবার্ন; আরিয়ানা সাভিনো (৩১), ওয়াশিংটনের কোভিংটন; অ্যাশলি প্রুইট (৩৪), কেনটাকির বার্ডসটাউন; সেথ কোভাল (৩৮), ইন্ডিয়ানার মুরসভিল; কার্টিস অ্যাংস্ট (৩০), ওহাইওর উইলমিংটন; এবং টাইলার সিমন্স (২৮), ওহাইওর কলম্বাসের বাসিন্দা।

পেন্টাগন জানায়, নিহতদের মধ্যে প্রথম তিনজন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সদস্য ছিলেন। অপর তিনজন যুক্তরাষ্ট্রের এয়ার ন্যাশনাল গার্ডে কর্মরত ছিলেন।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বিমান দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো তদন্ত করে দেখা হচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডও জানিয়েছিল, ঘটনাটি শত্রুপক্ষের গুলি বা নিজেদের বাহিনীর ভুলবশত হামলার ফল নয়।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মরেননি নেতানিয়াহু, ব্যঙ্গ করে ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল

মোজতবা খামেনি সুস্থ আছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ ঘোষণা দিল ইরান

নিহত ৬ মার্কিন সেনার পরিচয় জানালো পেন্টাগন

‘আরো ৫ দেশকে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান’

সামরিক ঘাঁটিতে হামলা, ইরাক থেকে সেনা প্রত্যাহার করলো ইতালি

ট্রাম্প পুতিনের ‘পোষা কুকুর’ বলে কটাক্ষ মার্কিন গভর্নরের

জাতি হিসেবে আমাদের কাছে তুর্কি, কুর্দি, আরব, শিয়া বা সুন্নি বলে কিছু নেই: এরদোয়ান

সর্বাধিক পঠিত

পাকিস্তানে ব্যাপক সংঘর্ষে ২২ সেনাসহ ২৫৫ জন নিহত

এপস্টেইন কাণ্ডে কংগ্রেসের সামনে সাক্ষ্য দিতে রাজি ক্লিনটন দম্পতি

ভারতের মহারাষ্ট্রে অমুসলিমকে হজ কমিটির প্রধান নিয়োগে ক্ষোভ

সব জায়গায়ই ভূত দেখেন নেতানিয়াহু, মার্কিন কর্মকর্তার কটাক্ষ

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে

ফের যুদ্ধে জড়াচ্ছে পাকিস্তান-আফগানিস্তান

জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত: আলি লারিজানি

৩ দিনের সফরে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যুদ্ধজাহাজ বাংলাদেশে

দুই বছরে ইসরায়েলি কারাগারে ৯৮ ফিলিস্তিনি নিহত