ইরানের হামলার ভয়ে ইসরায়েলে বাড়ছে মানসিক রোগী

Post Image

ইরানি হামলার আতঙ্কে আশ্রয়কেন্দ্রে ছোটাছুটি করে দিন কাটছে ইসরায়েলিদের। আর এমন অবস্থায় ইহুদিবাদীদের মধ্যে মানসিক রোগের প্রাদুর্ভাব বাড়ছে বিপজ্জনক হারে। এমনি চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ। ইরান ও হিজবুল্লাহর বিরামহীন ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার আতঙ্কে দিন-রাত এক চরম অনিশ্চয়তায় পার করছেন ইসরায়েলিরা।


প্রতিবেদনে বলা হয়েছে, দখলকৃত ভূখণ্ডে এখন সাইরেনের শব্দ যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যখনই ইরান কিংবা লেবানন থেকে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র বা চালকহীন ড্রোনের শঙ্কা দেখা দেয়, তখনই বাজতে শুরু করে বিপদ সংকেত। সাইরেন বাজলেই প্রাণ বাঁচাতে বাসিন্দাদের পাগলের মতো ছুটতে হয় সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে। কিছুক্ষণ পর বিপদ কেটে গেছে ঘোষণা এলে তারা আবার ঘরে ফেরে। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানে এই ভীতিকর ঘটনার আবারও ঘটছে।


এই চরম আতঙ্ক আর অনিশ্চয়তার মাঝে যুক্ত হয়েছে প্রযুক্তিগত বিভ্রাটও। তাসনিম নিউজ জানিয়েছে, অনেক সময় কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন না এলেও শুধু শুধু সাইরেন বেজে উঠছে, যা ইসরাইলিদের মনে মিথ্যা আতঙ্ক তৈরি করছে। আবার এর চেয়েও ভয়ংকর ঘটনা হলো, কখনো কখনো মিসাইল বা ড্রোন ইসরায়েলের দিকে ধেয়ে এলেও কোনো সাইরেনই বাজছে না। এই বিশৃঙ্খল পরিস্থিতি সাধারণ মানুষের মনে এক ধরনের মৃত্যুভয় এবং মানসিক আঘাত সৃষ্টি করেছে।


ইরানের বিরুদ্ধে শুরু হওয়া এই সংঘাতকে অনেকেই রমজান যুদ্ধ বলে আখ্যা দিচ্ছেন। এই যুদ্ধের শুরু থেকেই অজানা আতঙ্ক, বিনিদ্র রজনী এবং অবিরাম ছুটোছুটির কারণে ইসরায়েলিদের মধ্যে মানসিক রোগের মাত্রা উদ্বেগজনকভাবে বাড়ছে।



এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

‘আরো ৫ দেশকে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান’

সামরিক ঘাঁটিতে হামলা, ইরাক থেকে সেনা প্রত্যাহার করলো ইতালি

ট্রাম্প পুতিনের ‘পোষা কুকুর’ বলে কটাক্ষ মার্কিন গভর্নরের

জাতি হিসেবে আমাদের কাছে তুর্কি, কুর্দি, আরব, শিয়া বা সুন্নি বলে কিছু নেই: এরদোয়ান

ইরানের হামলার ভয়ে ইসরায়েলে বাড়ছে মানসিক রোগী

ইরানের শীর্ষ ব্যক্তিদের খুঁজছে যুক্তরাষ্ট্র.তথ্য দিতে পারলে পুরুষ্কার ঘোষণা

খার্গ দ্বীপে হামলা: তেলের দাম আরও বাড়ার আশঙ্কা

সংসদে জাতীয় সংগীত ইস্যুতে ব্যাখ্যা দিলেন হান্নান মাসউদ

সর্বাধিক পঠিত

ভারতের মহারাষ্ট্রে অমুসলিমকে হজ কমিটির প্রধান নিয়োগে ক্ষোভ

এপস্টেইন কাণ্ডে কংগ্রেসের সামনে সাক্ষ্য দিতে রাজি ক্লিনটন দম্পতি

পাকিস্তানে ব্যাপক সংঘর্ষে ২২ সেনাসহ ২৫৫ জন নিহত

সব জায়গায়ই ভূত দেখেন নেতানিয়াহু, মার্কিন কর্মকর্তার কটাক্ষ

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে

ফের যুদ্ধে জড়াচ্ছে পাকিস্তান-আফগানিস্তান

জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

৩ দিনের সফরে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যুদ্ধজাহাজ বাংলাদেশে

ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত: আলি লারিজানি

দুই বছরে ইসরায়েলি কারাগারে ৯৮ ফিলিস্তিনি নিহত