পোস্টাল ভোটে এগিয়ে দাঁড়িপাল্লা

Post Image


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের ভোটে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৭ মার্চ) নির্বাচন কমিশনের চূড়ান্ত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ডাকযোগে দেওয়া ভোটের ৪৫ দশমিক ৮৮ শতাংশই পড়েছে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে। অন্যদিকে বিএনপি পেয়েছে ৩০ দশমিক ২৮ শতাংশ ভোট। প্রবাসীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এবারই প্রথম আধুনিক প্রযুক্তিনির্ভর এই পোস্টাল ভোটের ব্যবস্থা করেছিল ইসি।


নির্বাচন কমিশনের তথ্যমতে, পোস্টাল ভোট দেওয়ার জন্য ১৫ লাখ ২০ হাজারের বেশি ভোটার নিবন্ধন করেছিলেন। এর মধ্যে প্রায় ১০ লাখ ৬৪ হাজার জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রবাসীদের পাশাপাশি নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তা এবং কয়েদিরাও এই পদ্ধতিতে ভোট দিয়েছেন। গড় হিসাবে জামায়াতে ইসলামী ৪ লাখ ৮৮ হাজার ১১৪ ভোট এবং বিএনপি ৩ লাখ ২২ হাজার ১৪৪ ভোট পেয়েছে। ভোট পড়ার হার ছিল ৬৯.৯৯ শতাংশ।


এছাড়া এই পোস্টাল ভোট দুটি আসনের চূড়ান্ত জয়-পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রেখেছে। সিরাজগঞ্জ-৪ ও মাদারীপুর-১ আসনে সাধারণ কেন্দ্রের ভোটে বিএনপি প্রার্থীরা এগিয়ে থাকলেও ডাকযোগের ভোট যুক্ত হওয়ার পর দৃশ্যপট বদলে যায়। পোস্টাল ব্যালটের জোরে এই দুটি আসনেই শেষ পর্যন্ত জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীরা জয়লাভ করেন।


হেভিওয়েট প্রার্থীদের মধ্যে ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চেয়ে বেশি পোস্টাল ভোট পেয়েছেন। ঢাকা-১৫ আসনেও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বিএনপির প্রার্থীর চেয়ে এগিয়ে ছিলেন। এছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাহিদ ইসলাম এবং হাসনাত আব্দুল্লাহও নিজ নিজ আসনে উল্লেখযোগ্য পরিমাণ পোস্টাল ভোট পেয়েছেন।


আঞ্চলিক বিশ্লেষণে দেখা গেছে, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী এবং লক্ষ্মীপুর জেলার প্রতিটি আসনেই জামায়াত জোট বেশি পোস্টাল ভোট পেয়েছে। সবচেয়ে বেশি পোস্টাল ভোট পড়েছে রংপুর-২ আসনে, যেখানে এই ভোটের হার ছিল ৮৭ শতাংশের বেশি। অন্যদিকে ফেনী-৩ আসন থেকে সবচেয়ে বেশি সংখ্যক ভোটার এই পদ্ধতিতে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে না দেওয়াটা অন্তর্বর্তী সরকারের বড় ভুল ছিল : সাকিব

গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’ : আইনমন্ত্রী

১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল: প্রশ্ন আজহারের

মানুষের আইনের কবর রচনা করে কোরাআনের আইন প্রতিষ্ঠার দাবি জামায়াত এমপির

অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

সংসদে অসুস্থ হয়ে পড়লেন জামায়াতের এমপি

জুলাই সনদ নিয়ে সরকার গণবিরোধিতায় লিপ্ত হয়েছে: সেলিম উদ্দিন

লক্ষ্মীপুরে এনসিপির কমিটি ঘোষণা

সর্বাধিক পঠিত

তরুণদের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক : পীর চরমোনাই

নির্বাচনের প্রস্তুতিতে বিএনপি থেকে জামায়াত জোট এগিয়ে

দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলের মনোনয়ন বৈধ

পেশায় বেকার ‘এপিএস মোয়াজ্জেম’, নেই বাড়ি-গাড়ি

জামায়াত আমিরের সঙ্গে ইতালি ও আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইসির সংলাপ এখনও ডাক পায়নি জাপা ও ১৪ দল শরিকরা

মাদারীপুর-১ আসনে ঘোষিত প্রার্থীর মনোনয়ন স্থগিত করল বিএনপি

“বিএনপি যতবার ক্ষমতায় ছিল একবারও কোনো ছাত্রসংসদ নির্বাচন দেয়নি”

সামনের যুদ্ধটা অনেক কঠিন: তারেক রহমান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড