ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা

Post Image

ইরানের রাজধানী তেহরানে অবস্থিত দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র (আইআরআইবি) লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই হামলার বিষয়টি নিশ্চিত করে একে ‘ইরানি প্রপাগান্ডা মেশিনের হৃৎপিণ্ডে আঘাত’ হিসেবে অভিহিত করেছে। খবর আল জাজিরা ও বিবিসির।


ইসরায়েলি সেনাবাহিনী তাদের ফারসি ভাষার অফিশিয়াল এক্স (টুইটার) হ্যান্ডলে এক পোস্টে জানিয়েছে, তাদের যুদ্ধবিমানগুলো তেহরানে আইআরআইবি কমপ্লেক্সে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে।


আইডিএফের দাবি, এই কেন্দ্রটি ইরানি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) ‘মিথ্যা ও নিপীড়নের যন্ত্রের হৃৎপিণ্ড’। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সরাসরি তত্ত্বাবধানে কয়েক ডজন শক্তিশালী গোলাবারুদ ব্যবহার করে এই ‘কমিউনিকেশন সেন্টার’ বা যোগাযোগ কেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।


ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্রের প্রধান পেম্যান জেবেলি জানিয়েছেন, তেহরানে তাদের সদর দফতরের অভ্যন্তরীণ প্রাঙ্গণের বেশ কিছু অংশে সরাসরি আঘাত হানা হয়েছে।


উল্লেখ্য, গত বছরের জুনে ইরান-ইসরায়েলের ১২ দিনের যুদ্ধের সময়ও এই সংবাদমাধ্যমটিকে লক্ষ্যবস্তু করেছিল ইসরায়েল।


আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি বিমানবাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে আক্রমণ শুরু করেছে। যুদ্ধবিমান থেকে ছোড়া বোমায় ইরান সরকারের প্রধান যোগাযোগ পরিকাঠামো ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে সামরিক সূত্রগুলো। এর আগে গতকালও তেহরানের বেশ কিছু সরকারি ভবনে হামলার খবর পাওয়া গিয়েছিল।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

‘মুসলিম বিশ্বের বৃহত্তর চুক্তিতে রূপ নিতে পারে মক্কা প্যাক্ট, যোগ দিতে পারে ইরানও’

ইমরান খানের মুক্তির দাবিতে অচল ইসলামাবাদ

‘ইরানকে চীন কোনও ধরনের সহায়তা দিলে, তা যুক্তরাষ্ট্র মেনে নেবে না’

৪৮ ঘণ্টার মধ্যে সিইসির পদত্যাগ দাবি, অন্যথায় ভারতজুড়ে আন্দোলনের হুমকি ‘ককরোচদের’

জলবায়ু পরিবর্তন নিয়ে বিশ্বকে সতর্কবার্তা দিলেন নেপালের প্রধানমন্ত্রী

যুদ্ধ নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি চায় ইরান: পেজেশকিয়ান

স্কুলে বোরকা-নেকাব নিষিদ্ধ করল ইতালি

বাংলাদেশকে নিয়ে ট্রাম্পের পোস্ট

সর্বাধিক পঠিত

১৩ মাস পর ‘বাংলাদেশি বয়কট’ প্রত্যাহার করল শিলিগুড়ির হোটেল মালিকরা

অনুমতি ছাড়া চিঠি পাঠিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

ব্রিকস সম্মেলনে পুতিন-মোদির ভাইরাল সেলফি এআই দিয়ে বানানো

“যুদ্ধে নামলে রাজপুত্রদেরই আগে পাঠান”- ইরান ইস্যুতে ব্যাননের বিস্ফোরক মন্তব্য

শান্তিচুক্তির ‌‘প্রকাশ্য লঙ্ঘন’ করছে যুক্তরাষ্ট্র: ইরান

যুদ্ধবিরতি লঙ্ঘনে হিজবুল্লাহকে দায়ী করলেন নেতানিয়াহু

সৌদিতে অবস্থানরত ২২ হাজার রোহিঙ্গা পেলো বাংলাদেশি পাসপোর্ট

বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে হামলা

রমজান আত্মসংযম ও ইসলামী সংহতির মাস: পাক-আফগানদের উদ্দেশে ইরান