বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

Post Image

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে বি ব্রাদার্স কারখানার শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে তারা মহাসড়কের মুইকুলী এলাকায় জড়ো হয়ে এ কর্মসূচি পালন করেন।


অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার যানবাহনসহ স্থানীয় পরিবহনগুলো আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।


ভুক্তভোগী শ্রমিকরা জানান, মৈকুলি এলাকার বি-ব্রাদার্স কোম্পানি লিমিটেড নামে পোশাক কারখানায় ২০২৫ সালের ডিসেম্বর ও ২০২৬ সালের জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন ভাতার দাবি জানিয়ে আসছেন শ্রমিকরা। মালিকপক্ষ কয়েকদিন ধরে তাদের ব‌কেয়া পরিশোধের আশ্বাস দি‌য়েও দিচ্ছে না। এক পর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। 


এ বিষয়ে শিল্প পুলিশ নারায়ণগঞ্জ-৪ এর পরিদর্শক সেলিম বাদশা জানান, ডিসেম্বর ও জানুয়ারি মাসের বেতনের জন্য শ্রমিকরা আন্দোলন শুরু করে। মালিকপক্ষ আগামী সোমবার বেতন দেয়ার কথা বলছে। কিন্তু শ্রমিকরা আজকের মধ্যে বেতন দেয়ার দাবি জানাচ্ছে। বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু

আটকেপড়া বাংলাদেশিদের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী

হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী আমীর খসরু

ভূমিকম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ

‘হে আরশের মালিক, জুলুমের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠা করুন’

অন্য যেকোনো সময়ের চেয়ে এবারের ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

বড় ভূমিকম্পের শঙ্কায় বাংলাদেশ, প্রস্তুতি নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের

সর্বাধিক পঠিত

একই দিনে দুই ভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

দেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর ব্যালট

এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে: প্রধান উপদেষ্টা

হাদির মৃত্যুতে কমনওয়েলথ মহাসচিব যে প্রতিক্রিয়া জানালো

প্রধানমন্ত্রীর পিএস, এপিএস, প্রোটোকল অফিসার নিয়োগ

সুষ্ঠু নির্বাচন করতে ইসিকে পাঁচ সুপারিশ অবসরপ্রাপ্ত বিসিএস অফিসারদের

৬.৯ মাত্রার ভূমিকম্পে ঢাকার ৪০ শতাংশ ভবন ধসের শঙ্কা

হাদির ওপর গুলিবর্ষণকারী যেখানেই লুকিয়ে থাকুক, খুঁজে বের করা হবে

আবরার ফাহাদের হত্যাকাণ্ডের ৬ বছর, কী ঘটেছিল সেদিন

এবার জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবিরের ফোন নম্বর হ্যাক