হাদির মৃত্যুতে কমনওয়েলথ মহাসচিব যে প্রতিক্রিয়া জানালো

Post Image

বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বচওয়ে। বিবৃতিতে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। শনিবার (২০ ডিসেম্বর) কমনওয়েলথের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে মহাসচিব বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সহিংসতার ঘটনার পর বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতিতে তিনি গভীরভাবে উদ্বিগ্ন। তিনি আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানান এবং বাংলাদেশি কর্তৃপক্ষকে গণমাধ্যমসহ সবার নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন।

এ প্রসঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের দেওয়া বিবৃতিকে স্বাগত জানান, যেখানে সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং সংযম, দায়িত্বশীলতা ও ঘৃণা প্রত্যাখ্যানের দৃঢ় অঙ্গীকারের কথা বলা হয়েছে।

শার্লি বচওয়ে বলেন, এই সংকটময় সময়ে শান্ত থাকার, সর্বোচ্চ বিচক্ষণতা ও সহনশীলতা প্রদর্শনের আহ্বানে তিনি নিজেও একাত্মতা প্রকাশ করছেন।

এদিকে হাদির ঘটনায় দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তিনিও গুতেরেস। শুক্রবার (১৯ ডিসেম্বর) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান।

ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিখ জানান, হাদির হত্যায় জাতিসংঘ মহাসচিব নিন্দা এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড অনুসারে দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্ত পরিচালনার আহ্বান জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

দেশজুড়ে আক্রান্ত গ্রামীণ ব্যাংক: ১৮টির বেশি শাখায় হামলা ও অগ্নিসংযোগ

জিয়াউল আহসানকে হাতকড়া পরানো হয়নি কেন, প্রশ্নে আইনমন্ত্রী বললেন—‘ভবিষ্যতে পুনরাবৃত্তি হবে না’

ভারতের চাওয়া অনুযায়ী হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

নতুন প্রজন্মকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

‘তাকী উসমানীকে ফলো করলে কোনো আলেম অন্যের ব্যবহৃত টিস্যু হতে পারে না’

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর

হঠাৎ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী

সর্বাধিক পঠিত

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের সাক্ষাৎ

জুলাই বিপ্লবের পর তরুণ সমাজ গতানুগতিক বাজেট দেখতে চায় না

নির্বাচনকালে শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং হবে না: প্রেস সচিব

অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরির সুযোগ

কতটা ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব, কবে-কোথায় আঘাত হানবে

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

সাংবাদিক লাঞ্ছনা, বিএনপি বিট সাংবাদিকদের ক্ষোভ, নিন্দা

ভোটের আগে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন প্রধান উপদেষ্টা