একই দিনে দুই ভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

Post Image

একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে। রিটে গত ১১ ডিসেম্বর একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। 

একই সঙ্গে, রিটে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন।

চলতি সপ্তাহে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, অন্তবর্তীকালীন সরকারের কথা সংবিধানে কোথাও উল্লেখ নেই। তাই এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হতে পারে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক হলেন ডা. মনোয়ারুল কাদির বিটু

পরিবহনে চাঁদাবাজিকে ‘সমঝোতা’ বলে কি বৈধতা দিলেন সরকার

ফেব্রুয়ারির ১৮ দিনে ২ বিলিয়ন ছাড়াল রেমিট্যান্স

১৮ কোটি মানুষের পক্ষে দাঁড়াবে জামায়াত: শফিকুর রহমান

ঢাকার প্রধান সড়কে অটোরিকশার অবাধ চলাচল নিয়ন্ত্রণ করা হবে: সড়কমন্ত্রী

ইসি থেকে বাদ দেওয়া হলো ১৫ কর্মীকে

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের চিঠি

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যে বার্তা দিলেন নতুন অর্থমন্ত্রী

সর্বাধিক পঠিত

হাদির মাথায় জটিল অপারেশনের শেষ চেষ্টা চলছে

লটারির মাধ্যমে কুমিল্লার ১৮ থানায় নতুন ওসি

মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ইসি

নিবন্ধিত দলগুলোর মধ্যে নির্বাচনে অংশ নিচ্ছে না ৯ দল

৪ লাখ ৭২ হাজারের বেশি প্রবাসীর ভোটদান সম্পন্ন

দেশের বাস্তবতায় নির্বাচন করতে ১০-২০ কোটি টাকা লাগে: আসিফ মাহমুদ

ফের জামায়াত আমির নির্বাচিত হলেন শফিকুর রহমান

দেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর ব্যালট

ফেব্রুয়ারির ১৮ দিনে ২ বিলিয়ন ছাড়াল রেমিট্যান্স

একই দিনে দুই ভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট