ম্যানেজ ভোটের সরকার পিলখানা গণহত্যার বিচার করতে পারবে না: রাশেদ প্রধান

Post Image

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘‘ম্যানেজ ভোটের প্রধানমন্ত্রী ভারতে মুচলেকা দিয়ে দেশে প্রবেশ করেছেন। ম্যানেজ ভোটের স্বরাষ্ট্রমন্ত্রী শিলংয়ে ট্রেনিং নিয়ে দেশে এসেছেন। আর তাই ম্যানেজ ভোটের সরকার পিলখানা গণহত্যার সুষ্ঠু বিচার করতে পারবে না। কারণ পিলখানা গণহত্যার পেছনে ভারত এবং আওয়ামী নীলনকশা দায়ী।’’

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে 'শহীদ সেনা দিবস' উপলক্ষে জাগপা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান আরও বলেন, ‘‘জাগপা ২০০৯ সাল থেকে দাবি করে আসছে পিলখানা গণহত্যা ভারত ও আওয়ামী লীগের নীলনকশা। অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের রিপোর্টের মাধ্যমে তাই প্রমাণ হয়েছে। ভাগ্যের নির্মম পরিহাস, অন্তর্বর্তীকালীন সরকার রিপোর্ট দিলেও বিচারকার্য শুরু করতে পারেনি। ম্যানেজ ভোটের সরকার বিএনপিও পারবে না। ফ্যাসিস্ট শেখ হাসিনা, আওয়ামী লীগ ও সকল গণহত্যার সুষ্ঠু বিচারের জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে। মজলুম জনগণের সরকার গঠন করতে হবে।’’

জাগপা প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, হাজী মো. হাসমত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম হাসু, প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকী এবং যুব জাগপা সাধারণ সম্পাদক ইঞ্জি. সিরাজুল ইসলাম।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

এনসিপির কেন্দ্রীয় এক নেতাকে দল থেকে অব্যাহতি

হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অষ্টম শ্রেণির শিক্ষার্থী নিহত

হান্নান মাসউদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা ও উদ্বেগ

জুলাই বিপ্লবকে ‘অপরাধ’ হিসেবে প্রতিষ্ঠার অপচেষ্টা চলছে: সাদিক কায়েম

জামায়াতের ইফতার মাহফিলে মির্জা ফখরুল ইসলামকে আমন্ত্রণ

ম্যানেজ ভোটের সরকার পিলখানা গণহত্যার বিচার করতে পারবে না: রাশেদ প্রধান

থানা-পুলিশকে ম্যানেজ করে গোমতীর মাটি কাটা হচ্ছে : হাসনাত

নারী আসন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জামায়াতের

সর্বাধিক পঠিত

মনোনয়ন নিয়ে বিরোধে ক্ষতি বিএনপির, লাভ জামায়াতের

বিএনপি বা জামায়াতের সঙ্গে জোটে আগ্রহী জাতীয় পার্টি

অনিবার্য কারণ ছাড়া নির্বাচন বিলম্বিত হোক বিএনপি চায় না

বাংলাদেশে মাথা উঁচু করে জামায়াত-শিবিরের রাজনীতি করার অধিকার নেই: আবিদুল ইসলাম

ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না: রাশেদ প্রধান

জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন, জানালেন শফিকুর রহমান

ইসির আপিল শুনানিতে ৩৫ অবেদনের ২৭টি মঞ্জুর

কোন বিভাগ কতজন মন্ত্রী-প্রতিমন্ত্রী পেল

ঢাকার ৪ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

জুলাই সনদ বাস্তবায়নে শহিদ পরিবারদের নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি