পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নতুন কমিশন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

Post Image


পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের গঠিত স্বাধীন জাতীয় তদন্ত কমিশনের সুপারিশসমূহ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানী সামরিক কবরস্থানে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে একটি স্বাধীন জাতীয় তদন্ত কমিশন গঠন করা হয়েছিল এবং তাদের প্রতিবেদন ইতোমধ্যে সরকারের হাতে এসেছে। তবে সে সময় প্রতিবেদন বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, “কয়েকদিন আগে পুরো প্রতিবেদন না দেখেই কিছু মন্তব্য করেছিলাম, যা আজ সংশোধন করছি। নতুন করে আর কোনো তদন্ত কমিশন হবে না। যেহেতু দক্ষ ও উপযুক্ত ব্যক্তিদের সমন্বয়ে একটি জাতীয় স্বাধীন কমিশন কাজ করেছে, তাদের প্রতিবেদনে প্রায় ৭০টি সুপারিশ রয়েছে। আমরা সেগুলো পর্যালোচনা করছি।”

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিচারাধীন মামলাগুলোর মধ্যে কিছু আপিল বিভাগ পর্যন্ত গিয়েছে। বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং অন্যান্য সুপারিশ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি তৎকালীন বাংলাদেশ রাইফেলস সদর দপ্তর রাজধানীর পিলখানায় সংঘটিত হত্যাযজ্ঞে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ বহু মানুষ নিহত হন। ঘটনাটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত ছিল বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, “যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারাই দেশকে দুর্বল রাষ্ট্রে পরিণত করতে চায়। পিলখানার ঘটনা ছিল সেনাবাহিনীকে দুর্বল করার একটি অপচেষ্টা।”

তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ বিষয়ে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরে সিদ্ধান্ত জানানো হবে।

শহীদ পরিবার ও জাতিকে আশ্বস্ত করে তিনি বলেন, এ হত্যাকাণ্ডের যথাযথ বিচার নিশ্চিত করা হবে এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে সে লক্ষ্যে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক ব্যবস্থা আনতে চায় সরকার

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

সরকারি কলেজে শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত

বিরোধীদলীয় নেতার সঙ্গে বিটিএমএ নেতাদের মতবিনিময়, সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশ্বাস

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

দাওয়াত না পেয়ে মাতবরের অভিমান, টিসি নিল প্রাথমিকের ২৬ শিক্ষার্থী

পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

হুতিদের হামলায় সৌদিতে প্রাণ গেল বাংলাদেশির

সর্বাধিক পঠিত

হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ

নাসিরউদ্দীনের গালি শুনে আমরা অভ্যস্ত : সিইসি

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb

দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ

এনসিপির জাতীয় কনভেনশন আজ,কোন সেশনে কি থাকছে

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

ইসলাম শ্রমিককে যথাযথ মর্যাদা দিয়েছে: ইফা ডিজি