রুমিন ফারহানাকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা, ১৫০ জনের বিরুদ্ধে মামলা

Post Image


ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানাকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা ও তাঁর কর্মীদের মারধরের অভিযোগে ১৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের অধিকাংশই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী বলে অভিযোগে উল্লেখ করা হয়।


রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে আহাদ নামে রুমিন ফারহানার এক কর্মী বাদী হয়ে সরাইল থানায় মামলাটি করেন। মামলার প্রধান আসামি করা হয়েছে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে।


থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, মামলায় এজাহারনামীয় আসামি পাঁচজন এবং অজ্ঞাতনামা ১৪০–১৫০ জন। ইতোমধ্যে মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


এর আগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে পড়েন সংসদ সদস্য রুমিন ফারহানা। সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনার একপর্যায়ে ধস্তাধস্তি হয়। এ সময় রুমিন ফারহানার পুষ্পস্তবকটি ছিঁড়ে ফেলেন বিএনপির উত্তেজিত নেতাকর্মীরা। ফলে শ্রদ্ধা নিবেদন না করেই কর্মী-সমর্থকদের প্রহরায় শহীদ মিনার এলাকা ত্যাগ করেন রুমিন ফারহানা।


এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১২টার দিকে সরাইলের শাহবাজপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন রুমিন ফারহানার কর্মী-সমর্থকরা। এতে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।


রুমিন ফারহানা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসন থেকে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন। দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে নির্বাচন করায় তাকে দল থেকেও বহিস্কার করে বিএনপি।


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য হলেন শিশির মনির

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে লড়বেন আসিফ মাহমুদ

চাঁদা না পেয়ে গাড়িচালককে পিটিয়ে হত্যা: জামায়াত আমিরের নিন্দা

রুমিন ফারহানাকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা, ১৫০ জনের বিরুদ্ধে মামলা

ভোরে ফেসবুক পোস্টে যা লিখলেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

আমিরের স্ত্রী সহ সংরক্ষিত নারী আসনে প্রার্থী তালিকায় শীর্ষ নেত্রীরা

'জুলাই চেতনাকে বাদ দিয়ে গণতন্ত্র, সুসংহত ও বৈষম্যহীন দেশ গঠন সম্ভব নয়'

বাংলা তারিখ ৮ ফাল্গুনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাব মাসুদ সাঈদীর

সর্বাধিক পঠিত

ভিপি নুরের পক্ষে কাজ না করায় বিএনপির কমিটি বিলুপ্ত

চরমোনাই ছাড়াই জামায়াত জোটের সংবাদ সম্মেলন শুরু

ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না: রাশেদ প্রধান

জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন, জানালেন শফিকুর রহমান

বিএনপি বা জামায়াতের সঙ্গে জোটে আগ্রহী জাতীয় পার্টি

মনোনয়ন নিয়ে বিরোধে ক্ষতি বিএনপির, লাভ জামায়াতের

ইসির আপিল শুনানিতে ৩৫ অবেদনের ২৭টি মঞ্জুর

বাংলাদেশে মাথা উঁচু করে জামায়াত-শিবিরের রাজনীতি করার অধিকার নেই: আবিদুল ইসলাম

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা

কোন বিভাগ কতজন মন্ত্রী-প্রতিমন্ত্রী পেল