শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্যর্থতা’র ব্যানার টানাল ছাত্রশক্তি

Post Image

​শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্যর্থতা’ লেখা সংবলিত একটি ব্যানার টাঙিয়েছে শাখা জাতীয় ছাত্রশক্তি। আজ শুক্রবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে বিএনপি সরকারের সমালোচনা সংবলিত এই ব্যানারটি দেখতে পাওয়া যায়। 

​ব্যানারটিতে দেশের বর্তমান সার্বিক অবস্থা, জ্বালানি ও কৃষি খাত, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ব্যাংক খাত এবং শিক্ষাঙ্গনের বিভিন্ন চিত্র তুলে ধরে সরকারের নানা সিদ্ধান্ত ও ব্যর্থতার সমালোচনা করা হয়।

​এ বিষয়ে জাতীয় ছাত্রশক্তি শাবিপ্রবি শাখার সদস্য সচিব রিয়াজ হোসেন রিমন বলেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। জনগণের মৌলিক সমস্যা ও সংকটের কার্যকর সমাধান না করে বিভিন্ন ধরনের কার্ড, প্রতিশ্রুতি ও উন্নয়নের কথা সামনে এনে নিজেদের ব্যর্থতাকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে।

​তিনি আরও বলেন, আমরা জাতীয় ছাত্রশক্তি, শাবিপ্রবি শাখার পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থী ও মানুষের স্বার্থকে সামনে রেখে সরকারের বিভিন্ন সিদ্ধান্ত, অনিয়ম ও ব্যর্থতার বিষয়গুলো জনসম্মুখে তুলে ধরার চেষ্টা করেছি।


এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্যর্থতা’র ব্যানার টানাল ছাত্রশক্তি

খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেব, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ

যতগুলো আওয়ামী লীগ আছে, প্রত্যেকটা ধরে ধরে প্রশাসনের হাতে তুলে দেবেন

মনে হচ্ছে ৬ মাসে বিএনপি সরকার আওয়ামী লীগের চেয়ে বেশি অপরাধ করে ফেলেছে!

আমাদের লংমার্চ ওষুধের মতো কাজ করছে: জামায়াত আমির

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের উদ্বোধন

১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ আজ

ডানে-বামে চাঁদাবাজ রেখে বিএনপির মাঝে চাঁদাবাজ খোঁজেন আসিফ মাহমুদ

সর্বাধিক পঠিত

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

নেতাকর্মীদের উদ্দেশ্যে মামুনুল হক: কারো উস্কানিতে পা দেওয়া যাবে না

‘সীমান্তে আর কত জীবন যাবে’ প্রশ্ন জামায়াত আমিরের

গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

হামলার নির্দেশদাতা ও জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে

‘বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের দেখাশোনার জন্য বিশেষ বিভাগ খুলবে’

সাদিক কায়েমের মেয়রপ্রার্থী হওয়া নিয়ে যা বলল শিবির

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের মনোনয়ন ফরম তুললেন এড. মাহফুজ

হাতিয়ার ধর্ষণের ঘটনা নিয়ে গভীর রাতে নাসিরের স্ট্যাটাস

বাসভবনের প্রদর্শনীতে শেখ মুজিবের ছবি কেন? যা বলছেন জামায়াতের আমির