সাতক্ষীরার চার আসনেই জামায়াতের জয়

Post Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনেই জামায়াতে ইসলামীর প্রার্থীরা বেসরকারিভাবে জয়ী হয়েছেন। প্রতিটি আসনেই তারা উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বীদের পরাজিত করেন।

সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনে মোট ১৬৮টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ইজ্জত উল্লাহ পেয়েছেন ২ লাখ ২০ হাজার ৩৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের হাবিবুল ইসলাম হাবিব পেয়েছেন ১ লাখ ৯০ হাজার ৯৮৫ ভোট। এতে ২৫ হাজার ৬২৬ ভোটের ব্যবধানে ইজ্জত উল্লাহ বিজয়ী হন। এটি জাতীয় সংসদের ১০৫ নম্বর আসন।

সাতক্ষীরা-২ (সদর) আসনে ১৮০টি কেন্দ্রের সবকটিতেই ফলাফল পাওয়া গেছে। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক পেয়েছেন ২ লাখ ৬০ হাজার ৪২৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের আব্দুর রউফ পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৩৩২ ভোট। এই আসনে ১ লাখ ৪৬ হাজার ৯১ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হন মুহাদ্দিস আব্দুল খালেক।

সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালিগঞ্জ) আসনে মোট ১৬৫টি কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার পেয়েছেন ১ লাখ ৩২ হাজার ৮৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম পেয়েছেন ৯৩ হাজার ৮৩৪ ভোট। প্রায় ৩৯ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন মুহাদ্দিস রবিউল বাশার।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে ৯৬টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী দাঁড়িপাল্লা প্রতীকের গাজী নজরুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৪৬২ ভোট। ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মনিরুজ্জামান পেয়েছেন ৮৪ হাজার ৪২৪ ভোট। এ আসনে ২১ হাজার ৩৮ ভোটের ব্যবধানে গাজী নজরুল ইসলাম বিজয়ী হন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জামায়াত প্রার্থী ডা. খালিদুজ্জামান

বেসরকারিভাবে নির্বাচিত রুমিন ফারহানা

ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস বেসরকারিভাবে নির্বাচিত

কুমিল্লা-১১ আসনে বেসরকারিভাবে বিজয়ী জামায়াত প্রার্থী ডা. তাহের

ঢাকা-১৪ আসনে জামায়াতের ব্যারিস্টার আরমান বিজয়ী

সাতক্ষীরার চার আসনেই জামায়াতের জয়

রেজাল্ট শিটে ববি হাজ্জাজের ‘কাটাকাটি ফল’ ফেসবুকে সয়লাব

রংপুর-৪ আসনে জয়ী এনসিপির আখতার হোসেন

সর্বাধিক পঠিত

সেই রিকশাচালক সুজনকে চূড়ান্ত মনোনয়ন দেয়নি এনসিপি

এবার জরুরি সংবাদ সম্মেলন ডাকলো এনসিপি

যুবদল নেতা কিবরিয়া হত্যায় বড় অংকের অর্থ লেনদেন হয়েছে: র‌্যাব

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জু

৬৪ আসনে বিজয়ী ঘোষণা জামায়াতের

১৩ তারিখ সূর্য উঠবে নতুন বাংলাদেশকে কাঁধে নিয়ে: জামায়াত আমির

ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না: রাশেদ প্রধান

কাউন্সিলর নির্বাচন নিয়ে দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যা!

জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন, জানালেন শফিকুর রহমান

ছাত্র উপদেষ্টারা চান বিএনপির সঙ্গে যেতে, দোটানায় এনসিপি