বিএনপির সঙ্গে মিলে খুনি আওয়ামী লীগরা নাশকতার পরিকল্পনা করছে: মনিরা শারমীন

Post Image

বিএনপির সঙ্গে মিলে খুনি আওয়ামী লীগরা নাশকতার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমীন। বুধবার (১১ ফেব্রুয়ারি) মধ্যরাতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগের গুন্ডারা যারা মামলার আসামি তাদের বের করে আনা হচ্ছে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে একটা নাশকতার পরিকল্পনা করা হচ্ছে। বিএনপির সাথে মিলে আওয়ামী লীগের সেই খুনিরা নাশকতার পরিকল্পনা করছে। সেটির একটা আমরা উদাহরণ দেখলাম হাসনাত আব্দুল্লাহ আসনে তাদের সমর্থকদের ফোন করে হুমকি দেয়ার মাধ্যমে। 

ভোট ডাকাতিতে জড়িতরা এবার আবার নির্বাচনী দায়িত্ব পেয়েছে অভিযোগ করে মনিরা শারমীন বলেন, ২০১৮ ও ২৪ সালে নির্বাচনে যারা ভোট ডাকাতিতে জড়িত মহিলা প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করেছে, যাদের বিরুদ্ধে ভোট ডাকাতির লিখিত প্রমাণ এবং লিখিত অভিযোগ আছে। আমরা দেখছি যে মোটামুটি এই ভোট কেন্দ্র দখলের চেষ্টা এবং একটা এক ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং-এর মধ্যে কিন্তু বিএনপির নেতারা সক্রিয়ভাবে এবং প্রত্যক্ষভাবে জড়িত।

দেশবাসীর উদ্দেশে এনসিপির এই নেত্রী বলেন, আমাদের সাধারণ মানুষের যে ঐক্যবদ্ধ একটা প্রচেষ্টা আমরা দেখতে চেয়েছিলাম সেটি যদি আমরা দেখতে ব্যর্থ হই, এখানে যদি রাজনৈতিক দলগুলো তাদের দলের পুরনো যে চরিত্র সেটি যদি বদলাতে না পারে, আমি মনে করি আমাদের প্রত্যেককেই মিডিয়া হয়ে উঠতে হবে। 

এর আগে রাতের আধারে ভোট ডাকাতি হওয়ার আশঙ্কার কথা জানিয়ে বিভিন্ন আসনে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের উপর হামলা কেন্দ্র দখলের অভিযোগ করেন তিনি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

৫ আগস্টের আগের সময়টা রিকল করার সময় এসেছে: আসিফ

বিএনপির সঙ্গে মিলে খুনি আওয়ামী লীগরা নাশকতার পরিকল্পনা করছে: মনিরা শারমীন

টাকা ফেরতসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে পরিবারের কাছে হস্তান্তর

‘‌এনসিপি ও জামায়াত-শিবিরের কর্মীরা কেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা করছে’

ভোটকেন্দ্রের বিশেষ মুহূর্ত ধারণ করলে আইফোন পুরস্কারের ঘোষণা

দেশজুড়ে লাইলাতুল গুজব চলছে: পাত্তা না দেওয়ার অনুরোধ জামায়াত আমিরের

এবার জরুরি সংবাদ সম্মেলন ডাকলো এনসিপি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

সর্বাধিক পঠিত

১০ শিক্ষক নেতাকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবি

সেই রিকশাচালক সুজনকে চূড়ান্ত মনোনয়ন দেয়নি এনসিপি

জোটসঙ্গীদের ৪০-৫০টি আসন ছাড়ছে বিএনপি

আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না বিএনপির মঞ্জু

নির্বাচন পর্যবেক্ষণে ভারতকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ

যুবদল নেতা কিবরিয়া হত্যায় বড় অংকের অর্থ লেনদেন হয়েছে: র‌্যাব

ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি নির্বাচনে অংশগ্রহণ করব না: রাশেদ প্রধান

জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি কে হবেন, জানালেন শফিকুর রহমান

কাউন্সিলর নির্বাচন নিয়ে দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যা!

ছাত্র উপদেষ্টারা চান বিএনপির সঙ্গে যেতে, দোটানায় এনসিপি