অনুমতি ছাড়াই রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ভারতীয় ৯ কর্মকর্তার দেশত্যাগ

Post Image


বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের (বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কম্পানি লিমিটেড বিআইএফপিসিএল) ভারতীয় ৯ কর্মকর্তা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দেশ ত্যাগ করেছেন। পূর্বানুমতি ছাড়া এভাবে চলে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্ল্যান্ট কর্তৃপক্ষ। বিষয়টি তাৎক্ষণিক বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।

 

প্ল্যান্ট সূত্রে জানা গেছে, শনিবার (২৪ জানুয়ারি) সকালে ডাইনিং টেবিলে ওই কর্মকর্তাদের না পেয়ে তাদের খোঁজ শুরু করে কর্তৃপক্ষ।


একপর্যায়ে জানা যায়, তারা কাউকে কিছু না জানিয়েই প্ল্যান্ট এলাকা ত্যাগ করেছেন। পরে দুপুরের দিকে ভোমরা স্থলবন্দর দিয়ে তাদের ভারতে প্রবেশের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।


এ বিষয়ে প্রকল্প পরিচালক রামানাথ পুজারীকে অবহিত করা হলে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেন। তখন ওই কর্মকর্তারা ‘নিরাপত্তাহীনতা’র অজুহাতে বাংলাদেশ ত্যাগ করেছেন বলে নিশ্চিত করেন।

 

সংশ্লিষ্টরা জানান, বিদ্যুৎ প্ল্যান্ট এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও আনসারসহ চার স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান। এমন নিরাপত্তার মধ্যে কোনো অভিযোগ বা উদ্বেগ না জানিয়ে হঠাৎ করে দেশ ছেড়ে যাওয়ার ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন কর্তৃপক্ষ। চলে যাওয়ার আগে তারা নিরাপত্তা নিয়ে কোনো ধরনের অভিযোগও করেননি।


অনুমতি ছাড়াই দেশ ত্যাগ করা ৯ জন কর্মকর্তা হলেন, ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি) থেকে প্রেষণে রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টে কর্মরত জেনারেল ম্যানেজার (জিএম) প্রতিম ভর্মণ, জিএম বিশ্বজিৎ মণ্ডল, জিএম এন. সুরায়া প্রকাশ রায়, এজিএম কেশবা পালাকি, ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সুরেশ কান্ত মন্দেকার, ডিজিএম সুরেন্দ্র লম্বা, এজিএম পাপ্পু লাল মিনা, ডিজিএম অরিন্দম সাহা, সিএফও ইমানুয়েল পনরাজ দেবরাজ।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিমানের দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট আবার স্থগিত

সৌদির ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে পৌনে ২১ হাজার যাত্রী

দাম্মাম কিং ফাহাদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি আহত

‘সমাজের নিকৃষ্ট লোকরাই এমপি-মন্ত্রী হয়’— বক্তব্যের ব্যাখ্যা দিলেন স্পিকার

নাগরিকদের জীবন নিয়ে তামাশা করবেন না, সরকারকে বিরোধীদলীয় নেতা

ভূমিমন্ত্রীকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর

আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

সর্বাধিক পঠিত

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তরুণ সেনা কর্মকর্তাদের প্রতি যে আহ্বান সাবেক সেনাপ্রধানের

ডিসি সম্মেলনে অগ্রাধিকার পাচ্ছে যেসব প্রস্তাব

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

চাপ না নিতে পেরে দ্রব্যের দাম বাড়াতে হতে পারে: অর্থমন্ত্রী

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, যার ৮০ শতাংশ হবে নারী

কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু

টাকার বিনিময়ে নেতাকর্মীদের মিছিল করায় আ.লীগ

অনুমতি ছাড়াই রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ভারতীয় ৯ কর্মকর্তার দেশত্যাগ

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার