দাম্মাম কিং ফাহাদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি আহত

Post Image

সৌদি আরবের দাম্মামের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে চালানো হামলায় দুই প্রবাসী বাংলাদেশিসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সৌদি আরবের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের বরাতে আরব নিউজ এ তথ্য জানিয়েছে।

আহতদের মধ্যে দুই বাংলাদেশি ছাড়াও দুই ভারতীয়, দুই ইয়েমেনি, এক সৌদি ও এক নেপালি নাগরিক রয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক।

বুধবার রাতের এ হামলায় একজন ভারতীয় ও একজন সৌদি নাগরিক নিহত হয়েছেন।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় দাম্মামের বাদশা ফাহাদ বিমানবন্দরে এ হামলা হয়। গত ১০ অক্টোবর সৌদি আরবের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতিদের ক্ষেপনাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হন। ওই ঘটনায় ২৭ বাংলাদেশি আহত হয়েছিলেন।


এছাড়াও দেশটির শায়বাহ তেলক্ষেত্রে অবস্থিত সৌদি আরামকোর একটি প্রক্রিয়াকরণ স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা চালানো হয় বলে সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে। ড্রোনটি প্রতিহত করার পর এর ধ্বংসাবশেষ পড়ে দুইজন নিহত হন। নিহতদের একজন ফিলিপাইনের এবং অন্যজন নেপালের নাগরিক।


মন্ত্রণালয় জানায়, এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজন পাকিস্তানি ও একজন ভারতীয় নাগরিক রয়েছেন। আহতদের শারীরিক অবস্থা ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।


বিবৃতিতে আরও বলা হয়, শায়বাহ তেলক্ষেত্রের স্থাপনার সীমানার বাইরে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবহৃত যানবাহনে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় তেলক্ষেত্রের কার্যক্রমে কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে সৌদি জ্বালানি মন্ত্রণালয়।


রিয়াদ ও মদিনা অঞ্চলে পাঁচটি ড্রোন বাধা দিয়ে ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন ইয়েমেনে বৈধতা পুনঃপ্রতিষ্ঠার জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিমানের দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট আবার স্থগিত

সৌদির ১৩৫ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে পৌনে ২১ হাজার যাত্রী

দাম্মাম কিং ফাহাদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি আহত

‘সমাজের নিকৃষ্ট লোকরাই এমপি-মন্ত্রী হয়’— বক্তব্যের ব্যাখ্যা দিলেন স্পিকার

নাগরিকদের জীবন নিয়ে তামাশা করবেন না, সরকারকে বিরোধীদলীয় নেতা

ভূমিমন্ত্রীকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর

আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

সর্বাধিক পঠিত

ভারি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার

ঈদুল ফিতরে দেশের সব কারাগারে দেওয়া হবে উন্নতমানের খাবার

‘ঢাকা আজাদি’ যাত্রার ঘোষণা নাসীরুদ্দীন পাটওয়ারীর

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

তরুণ সেনা কর্মকর্তাদের প্রতি যে আহ্বান সাবেক সেনাপ্রধানের

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, যার ৮০ শতাংশ হবে নারী

চাপ না নিতে পেরে দ্রব্যের দাম বাড়াতে হতে পারে: অর্থমন্ত্রী

ডিসি সম্মেলনে অগ্রাধিকার পাচ্ছে যেসব প্রস্তাব

কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ