সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে বাংলাদেশগামী ও বহির্গামী ১৩৫টি ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। এর মধ্যে ৬২টি সরাসরি ও ৭৩টি ট্রানজিট। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সবশেষ তথ্যমতে, বিমান বাংলাদেশ (২৩টি), সৌদিয়া (১৯টি), ইউএস-বাংলা (১০টি), রিয়াদ এয়ারওয়েজ (১০টি) এবং ইন্ডিগো (২৮টি), এমিরেটস (১৪টি), কাতার এয়ারওয়েজ (৯টি), ফ্লাই দুবাই (৮টি), সালাম এয়ার (৭টি), এয়ার ইন্ডিয়া (৬টি) ও ইজিপ্ট এয়ারের (১টি) ফ্লাইট বিঘ্নিত হওয়ায় ২০ হাজার ৬৭২ জন যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।
পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সময়সূচী পুনর্নির্ধারণে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কাজ করছে বলেও জানানো হয়েছে।







