ঈদুল ফিতরে দেশের সব কারাগারে দেওয়া হবে উন্নতমানের খাবার

Post Image

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষ্যে দেশের কারাগারগুলোতে আটক বন্দিদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি কারা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ঈদের দিন কারাগারে আটক বন্দিদের সকাল, দুপুর ও রাতে বিশেষ খাবার পরিবেশন করা হবে।


নির্ধারিত মেন্যু অনুযায়ী সকালে পায়েস বা সেমাই এবং মুড়ি পরিবেশন করা হবে। দুপুরে সাদা ভাত, গরুর মাংস (ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য খাসির মাংস), মুরগির রোস্ট, আলুর দম ও রুই মাছ দেওয়া হবে। এছাড়া, পান ও সুপারিও সরবরাহ করা হবে।



কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ বলেন, ঈদের আনন্দ কারাবন্দিদের মধ্যেও ছড়িয়ে দিতে প্রতিবারের মতো এবারও এমন আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে দেশের সব কারাগারে বন্দিদের এ বিশেষ খাবার পরিবেশন করা হবে।


কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষ্যে বন্দিদের মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি এবং তাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি প্রদর্শনের অংশ হিসেবে এ বিশেষ খাবারের ব্যবস্থা করা হবে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ পবিত্র শবে-কদর

ঈদুল ফিতরে দেশের সব কারাগারে দেওয়া হবে উন্নতমানের খাবার

টঙ্গীর মাজার বস্তিতে রাতভর পুলিশের অভিযান

সংসদে দেখে বক্তব্য দেওয়া যাবে না, বিপাকে হাতপাখার এমপি

অমর একুশে বইমেলায় ১৭ কোটি টাকার বই বিক্রি: বাংলা একাডেমি

বিরোধী দল অসাংবিধানিকভাবে সংস্কার পরিষদের শপথ নিয়েছে: সালাহউদ্দিন

জুলাই সনদ নিয়ে সংসদে আলোচনা করতে আইনগত বাধা নেই: শিশির মনির

সর্বাধিক পঠিত

এবার ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ ঘোষণা

হাদির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত: যুক্তরাজ্য

১৩ দিনের ব্যবধানে নরসিংদীতে ৫ বার ভূমিকম্প, আতঙ্কিত মানুষ

জুলাই সংস্কার অধ্যাদেশ ও গণভোট কেন অবৈধ নয় : হাইকোর্টের রুল

সেনাবাহিনী চায় অবাধ নির্বাচন

শুধু পরিবহন টার্মিনাল নয় সব জায়গায় চাঁদাবাজি হচ্ছে

হাসিনা-জয়-পুতুলের রায় ঘিরে নিরাপত্তা জোরদার

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের বক্তব্য অনাকাঙ্ক্ষিত: পররাষ্ট্র উপদেষ্টা

জনস্বাস্থ্য ইনস্টিটিউটে ১৬ পদে নিয়োগ

ভারতে বসে হাসিনার ইন্ধনে নাশকতার ছক কষছে আওয়ামী লীগ