মার্কা নয়, মানুষ প্রার্থী দেখে ভোট দেবে: রুমিন ফারহানা

Post Image


জরিপের তথ্য তুলে ধরে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, এবারের নির্বাচনে প্রায় ৩০ শতাংশ ভোটার দলীয় প্রতীকের দিকে নয়, বরং প্রার্থীর যোগ্যতা ও অবস্থান বিবেচনা করেই ভোট দেবেন।


তিনি বলেন, শুধু দলীয় মার্কার ভরসায় নির্বাচনে পার পাওয়া যাবে এমন ধারণার কোনো বাস্তবতা নেই। কোনো প্রতীকের ওপর চড়ে নির্বাচনী বৈতরণী পার হওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।


বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামের পূর্বপাড়ায় নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন। জনসভায় উপস্থিতিদের উদ্দেশে তিনি বলেন, ‘যোগ্য অভিভাবক যদি এলাকার অভিভাবকত্ব না নেয়, তাহলে এলাকার উন্নয়ন, অগ্রগতি সম্ভব নয়।


তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যোগ্য, শিক্ষিত, সৎ, যার কাজে অভিজ্ঞতা আছে এই রকম প্রার্থীকে ভোটের মাধ্যমে বাছাই করবেন। তিনি আরো বলেন, ‘এইবার জরিপে বলছে ৩০ শতাংশ মানুষ মানে ১০০ জনের মধ্যে ৩০ জন মার্কা দেখবে না। তারা প্রার্থী খুঁজবে। প্রার্থী ঠিক আছে কি না।


প্রার্থী যোগ্য কি না, প্রার্থী শিক্ষিত কি না, প্রার্থী সাহসী কি না, প্রার্থী সৎ কি না, প্রার্থী এলাকার উন্নয়ন করবে কি না, প্রার্থীর অভিজ্ঞতা আছে কি না—এই সব কিছু বিবেচনা করে এই ৩০ শতাংশ মানুষ এ নির্বাচনে ভোট দেবে। সুতরাং কেউ যদি মনে করে মার্কার ওপর চড়ে নির্বাচনের তরি পার হবে, সেটা হওয়ার কোনো সুযোগ নেই। এবারের নির্বাচন যোগ্য প্রার্থী বাছাইয়ের নির্বাচন, সঠিক প্রার্থী বাছাইয়ের নির্বাচন।

 

জনসভা মঞ্চে উঠেই রুমিন ফারহানা তাঁর প্রতীক হাঁস মার্কাকে নিয়ে স্লোগান ধরেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ইমাম ও মুয়াজ্জিনের সংখ্যা জানা নেই: সংসদে

১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা

গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

তারেক রহমান-শি জিনপিং বৈঠক শুক্রবার

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দুর্নীতিকে প্রমোট করতেই সারোয়ারের মতো ক্লিন ইমেজ ডিসিকে সিলেট থেকে প্রত্যাহার

‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’

৩৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা ১১ দলের

সর্বাধিক পঠিত

৭১ এবং চব্বিশের দালালদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছি : নাহিদ

তারেক রহমানের নির্বাচনি প্রচারে কোকোর স্ত্রী শামিলা

চাঁদাবাজদের ঘুম হারাম হয়েছে: হাসনাত আবদুল্লাহ

মুখোশ গণতন্ত্রের নামে ভেতরের বাকশাল কায়েম করেছিল হাসিনা

যে কারণে মনিরা ও নুসরাতের মনোনয়নপত্র বাতিল

মার্কা নয়, মানুষ প্রার্থী দেখে ভোট দেবে: রুমিন ফারহানা

ফটিকছড়িতে আ’লীগের মশাল মিছিল

ঢাকা- ৮ আসনে নাসীরুদ্দীন পাটওয়ারীর মনোনয়ন বৈধ

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান যা যা সুবিধা পাবেন

তৃতীয়বারের মতো বিএনপি জিতবে নাকি জামায়াতের অভিষেক?