আখতার হোসেন

‘গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণ সরকারের পাশে থাকবে না’

Post Image


রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, গণঅভ্যুত্থান ও গণভোটের মধ্য দিয়ে বর্তমান সরকার গঠিত হয়েছে। জুলাই সনদের আদেশ ও গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণ বিএনপি সরকারের পাশেও থাকবে না।


মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে কাউনিয়ার মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলের আয়োজনে গণসংবর্ধনা ও গণ ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।


তিনি অভিযোগ করেন, নির্বাচনের পর বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি ও সন্ত্রাসে জড়িয়েছে এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেনি। গণভোটে জনগণের স্পষ্ট সমর্থন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই রায় নিয়ে ছিনিমিনি খেলা করলে জনগণ তা মেনে নেবে না।


সভায় সভাপতিত্ব করেন কাউনিয়া উপজেলা জামায়াতের আমির আব্দুস সালাম সরকার। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

বাজার মনিটরিংয়ে সমন্বয় ও নেতৃত্ব দক্ষতা বাড়ানোর তাগিদ বাণিজ্য সচিবের

সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

সরকারের নীরবতায় দেশ চাঁদাবাজদের অভয়ারণ্য

সঠিকভাবে রোগ নির্ণয়ে এখনও পিছিয়ে বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

‘জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নে কোনো গড়িমসি চলবে না’

গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা

'শাওন কি শেখ হাসিনার চেয়েও ক্ষমতাধর?'—প্রধানমন্ত্রীর সামনে ছাত্রদল নেতার প্রশ্ন

সর্বাধিক পঠিত

জমিয়তকে আসন ছাড়, নির্বাচন ছাড়ছেন না বিএনপি নেতা মামুন

সরকারের তুমুল সমালোচনা করে পদত্যাগ করলেন ঢাবি ছাত্রদল নেতা

নির্বাচনের মাধ্যমে পিসফুল ট্রানজিশন বড় চ্যালেঞ্জ: নাহিদ ইসলাম

নেতাকর্মীদের উদ্দেশে ডা. শফিকুর রহমানে বার্তা

‘গণভোটের রায় বাস্তবায়ন না করলে জনগণ সরকারের পাশে থাকবে না’

চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের গোড়া কেটে দিতে চাই : শফিকুর রহমান

৪ ফেব্রুয়ারি নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জামায়াত

পিরোজপুরে বিএনপির ১০ নেতার অব্যাহতি প্রত্যাহার

বক্তব্যের সময় রুমিন ফারহানার অশোভন অঙ্গভঙ্গি, বিরোধীদলীয় নেতার নিন্দা

বাংলাদেশের নির্বাচনের ফল পাল্টে দেবে দ. এশিয়ার ভূরাজনীতি, বেকায়দায় ভারত