আ. লীগ ঝটিকা মিছিলের চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগ

Post Image


গণঅভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে যাওয়া পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করার চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগ করা হবে।

বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, যার বিরুদ্ধে শতশত ছেলেমেয়েকে খুন করার অভিযোগ আছে। উনি ঢাকার বড় কসাই, বুচার অব বেঙ্গল। ওইখানে বসে কী নির্দেশ দিচ্ছেন সেটা অবশ্যই আমাদের মনিটরিংয়ে আছে।

সরকারের আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এমনকি আইসিটির প্রসিকিউশনে, তাদের ট্রায়ালে আওয়ামী লীগের এই অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।

আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, কেউ যদি এই নিষেধাজ্ঞা অমান্য করে সভা-সমিতি, ঝটিকা মিছিল করতে চান, সে ক্ষেত্রে আইনের ফুল ফোর্স এপ্লাই হবে।

কঠিনভাবে হবে, আইনের এখানে কোন ব্যত্যয় হবে না। এই গভর্নমেন্ট এক ইঞ্চিও কাউকে ছাড় দেবে না। কেউ যদি তার বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে ঝটিকা মিছিল করেন, তাকে আইনের আওতায় আনা হবে। এই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে খুব ভালোভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রেস সচিব বলেন, উনি সোশ্যাল মিডিয়াতে প্রথম থেকেই অনেক কথা বলছেন। আন্দোলনকারী লাখ লাখ ছেলে-মেয়েদের টেররিস্ট বলছেন। উনার এখন আদালতে বিচার চলছে। বিচারের রায় আসুক, তারপর ওনার বিষয়ে কথা বলব।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক ব্যবস্থা আনতে চায় সরকার

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

সরকারি কলেজে শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন স্থগিত

বিরোধীদলীয় নেতার সঙ্গে বিটিএমএ নেতাদের মতবিনিময়, সমস্যা সমাধানে ভূমিকা রাখার আশ্বাস

সরকারি কলেজে শিক্ষকদের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত

দাওয়াত না পেয়ে মাতবরের অভিমান, টিসি নিল প্রাথমিকের ২৬ শিক্ষার্থী

পঞ্চগড়-১ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

হুতিদের হামলায় সৌদিতে প্রাণ গেল বাংলাদেশির

সর্বাধিক পঠিত

নাসিরউদ্দীনের গালি শুনে আমরা অভ্যস্ত : সিইসি

হারিয়ে যাওয়া ৫১টি মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দিলো পুলিশ

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৮ জুন

বাংলাদেশ–সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদb

দেশে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হবে আজ

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

দুর্নীতির মামলায় তোফায়েল আহমেদের বিচার শুরু

এনসিপির জাতীয় কনভেনশন আজ,কোন সেশনে কি থাকছে

প্রশ্নফাঁসের ‘গুজবে’ কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

আজ চার দিনব্যাপী ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী