স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান ভারত ও আরব দেশগুলোর

Post Image

একটি স্বাধীন, সার্বভৌম ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছে ভারত ও আরব দেশগুলো। শনিবার নয়াদিল্লিতে ভারত ও সংযুক্ত আরব আমিরাতের যৌথ সভাপতিত্বে দ্বিতীয় ভারত-আরব পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ আহ্বান জানানো হয়। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

১০ বছর বিরতির পর অনুষ্ঠিত এই বৈঠকে যোগ দেন আরব দেশগুলোর শীর্ষ কূটনীতিকরা এবং আরব লীগের মহাসচিব। বৈঠক শেষে ‘দিল্লি ঘোষণাপত্রে’ বলা হয়, ‘আন্তর্জাতিক আইন, জাতিসংঘের প্রাসঙ্গিক প্রস্তাব এবং আরব শান্তি উদ্যোগের আলোকে মধ্যপ্রাচ্যে একটি ন্যায্য, বিস্তৃত এবং স্থায়ী শান্তি অর্জনের জন্য তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে দেশগুলো।’

মিয়ানমারের আরো ৪ মাফিয়া সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করল চীনমিয়ানমারের আরো ৪ মাফিয়া সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করল চীন

ঘোষণাপত্রে ১৯৬৭ সালের সীমান্তের ভিত্তিতে ইসরাইলের সঙ্গে পাশাপাশি শান্তিতে বসবাসকারী একটি সার্বভৌম, স্বাধীন এবং কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্রের আহ্বান জানানো হয়। সেইসঙ্গে ফিলিস্তিনি জনগণের অবিচ্ছেদ্য অধিকারের অনুশীলনের প্রতিও সমর্থন দিয়েছেন শীর্ষ কূটনীতিকরা।’

২০২৫ সালের শার্ম আল-শেখ শান্তি শীর্ষ সম্মেলনে করা যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানান তারা। সেইসঙ্গে চুক্তির শর্ত মেনে চলার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

ঘোষণাপত্রে আরো বলা হয়, ‘তারা সমগ্র উপত্যকায় মানবিক ও ত্রাণ সহায়তার জন্য পর্যাপ্ত, টেকসই এবং বাধাহীন প্রবেশাধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর আরো জোর দিয়েছে।’

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

যুক্তরাজ্যে ১০ বছরে ৭ প্রধানমন্ত্রী বদল, কেন এই অস্থিতিশীলতা?

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৪

ইরান-মার্কিন আলোচনা সফলভাবে সম্পন্ন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

এক দশকে সপ্তম প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে যুক্তরাজ্য

জ্বালানির দাম কমায় ভাড়া কমাচ্ছে ‘এয়ার এশিয়া এক্স’

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে ককরোচ পার্টির অনির্দিষ্টকালের জন্য অবস্থান

কাতারে গ্যাস কারখানায় বিস্ফোরণ: আহত ৫৪, নিখোঁজ ১৮

সর্বাধিক পঠিত

আকাশসীমা বন্ধ করে তেহরানে হামলা করেছে ইসরায়েল

৪ ঘণ্টায় ২৮ ভূমিকম্পে কাঁপছে গোটা যুক্তরাষ্ট্র

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা ট্রাম্পের

ইরান কখনো শত্রুর কাছে আত্মসমর্পণ করবে না: আয়াতুল্লাহ খামেনি

হামলা থেকে অল্পের জন্য বাঁচলেন ইরানের সম্ভাব্য সর্বোচ্চ নেতা

ইরানের আত্মরক্ষার অধিকারকে সমর্থন চীনের

যুক্তরাষ্ট্রের ‘সীমিত হামলা’ হলেও ভয়াবহ জবাব দিতে প্রস্তুত ইরান

সব লক্ষ্য পূরণের আগ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান ভারত ও আরব দেশগুলোর

ইরানে সামরিক হামলা অবিলম্বে বন্ধ করতে হবে: ইসরায়েলকে চীন