নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে দুদকের ৩ স্লোগান

Post Image

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচন করতে ৩টি স্লোগান প্রচার করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

স্লোগানগুলো হলো- দেশকে ভালোবাসুন, নির্বাচনে দুর্নীতিবাজদের বয়কট করুন; দুর্নীতির বিরুদ্ধে হোক তারুণ্যের প্রথম ভোট এবং সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচিত করি, সুরক্ষিত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি।

রোববার (১ ফেব্রুয়ারি) কমিশন থেকে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন। 

দুদক জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুশাসন, ন্যায়বিচার, টেকসই উন্নয়ন ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচন করা অপরিহার্য। সচেতন ও দায়িত্বশীল ভোটারই পারে একটি দুর্নীতিমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচন করতে জনসচেনতা বৃদ্ধির লক্ষ্যে জনস্বার্থে স্লোগান প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

১৬ মে চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্যদের শপথ আজ

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

আজ চার দিনব্যাপী ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এনসিপির জাতীয় কনভেনশন আজ,কোন সেশনে কি থাকছে

রাষ্ট্রের সকল ক্ষেত্রে তফসিলি-দলিতদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: আখতার

ঢাকা-দিল্লির মধ্যে ‘পুরোদমে’ ভিসা কার্যক্রমে ফেরার উদ্যোগ

সর্বাধিক পঠিত

আমার মায়ের কিছু হবে না, ভারত তাকে নিরাপত্তা দিচ্ছে: জয়

প্লট দুর্নীতির মামলায় হাসিনার ৭ বছর কারাদণ্ড

নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে দুদকের ৩ স্লোগান

আচরণ বিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করা হবে : নির্বাচন কমিশনার

খালেদা জিয়ার লাগানো কাঁঠালিচাঁপার গাছে হাসিনার কোপ

জামায়াত নেতাকে দেখতে হাসপাতালে ফখরুল

অস্ত্র উদ্ধারে সরকারের কোনো ব্যর্থতা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভোটের দিন নৌযান চলাচলে ইসির নিষেধাজ্ঞা

‘ওসমান হাদির জন্য খাস দিলে দোয়া করুন’ -স্বরাষ্ট্র উপদেষ্টা

হাসিনার রায় শুনতে ট্রাইব্যুনালে সাদিক কায়েম ও ফরহাদ