আমরা ক্ষমতায় গেলে উত্তরবঙ্গে যে বিশ্ববিদ্যালয় হবে, সেখানে গাইবান্ধা জেলাকেই অগ্রাধিকার দেওয়া হবে' আমরা উত্তরবঙ্গকে কৃষি ভিত্তিক রাজধানী করতে চাই। ইপিজেড করতে চাই।
মরা নদীগুলোকে সচল করতে চাই। নদীগুলো সচল হলে উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান। তিনি আরো বলেন, উত্তরবঙ্গের কৃতি সন্তান আবু সাঈদের কাছে আমরা সবাই ঋণী।
আমরা আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ উপহার দিতে চাই। অতিতের ৫৪ বছরের যে দুর্নীতি, দুর্শাসন, গুম, খুন, চাঁদাবাজি এখান থেকে পরিত্রাণ পেতে হ্যা ভোট দেওয়ারও আহবান জানান তিনি।
জামায়াতের আমীর বলেন, আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিবো না, বেকার ভাতা বেকার তৈরির কারখানা হবে। তাই আমরা যুবকদের কাজ দিবো। যুবকদের দক্ষ করে জনসম্পদে রুপান্তর করবো।
২৪ জানুয়ারী সকালে গাইবান্ধার পলাশবাড়ী এসএম পাইলট উচ্চ বিদ্যালয়ে নির্বাচনীয় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। গাইবান্ধা ৩ আসনের ১০ দলীয় জোটের এমপি প্রার্থী অধ্যাক্ষ নজরুল ইসলাম লেবুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, জাগপার সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিগবাতুল্লাহ, গাইবান্ধা ৪ আসনের এমপি প্রার্থী ডাঃ আব্দুল রহিম সরকার, জেলা আমীর ও গাইবান্ধা ২ আসনের এমপি প্রার্থী আব্দুল করিম, গাইবান্ধা ১ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান, গাইবান্ধা ৫ আসনের এমপি প্রার্থী আব্দুল ওয়ারেছ প্রধান।
এর আগে সকালে জামায়াতের আমীর আবু সাঈদের কবর জিয়ারত শেষে গাইবান্ধায় নির্বাচনী জনসভায় যোগ দেন।







