ভোট বানচালের চেষ্টা করবে নানা শক্তি, সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার

Post Image


আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালে দেশি-বিদেশি নানা শক্তি চেষ্টা করবে জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবারের নির্বাচন চ্যালেঞ্জিং হবে জানিয়ে তিনি যত ঝড়ঝাপ্টাই আসুক তা অতিক্রম করতে নির্দেশ দিয়েছেন।


বুধবার (২৯ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন নিয়ে বৈঠককালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক বিফ্রিংয়ে প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের বিস্তারিত তথ্য তুলে ধরেন।


প্রেস সচিব জানান, বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন বানচালের জন্য দেশের ভেতর ও বাহির থেকে অনেক শক্তি কাজ করবে। ছোটখাটো নয় বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হবে। হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে, এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। তবে, যত ঝড়ঝাপ্টা আসুক না কেন, আমাদের সেটা অতিক্রম করতে হবে।


সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপারে সতর্ক করে প্রধান উপদেষ্টা বলেছেন, সোশ্যাল মিডিয়ার অপপ্রচার আসবে। নির্বাচনকে বানচাল করার জন্য দেশের ভেতর থেকে, বাইরে থেকে খুবই পরিকল্পিতভাবে নানা রকম অপপ্রচার চালানো হবে। এআই ছবি-ভিডিও তৈরি করে ছেড়ে দেওয়া হবে। এটাকে সামাল দিতেই হবে। একটা অপপ্রচারের রচনা হওয়া মাত্র সেটা ঠেকাতে হবে, যেন ছড়াতে না পারে।


নির্বাচন সুন্দর ও উৎসবমুখর করতে হলে মানুষের কাছে পৌঁছাতে হবে জানিয়ে সরকারপ্রধান বলেছেন, নির্বাচনি নীতিমালা, ভোটকেন্দ্রের নিয়ম, কীভাবে ভোট প্রদান করতে হবে, কোথাও বিশৃঙ্খলা হলে কী করতে হবে— এসব বিষয়ে মানুষকে সচেতন করতে হবে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

‘ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কমিশন গঠন করা হবে: তথ্যমন্ত্রী

যখন খুশি ওষুধের দাম বাড়ানো যাবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

শত প্রতিকূলতায়ও জাতীয়তাবাদী আদর্শ থেকে একচুল বিচ্যুত হয়ইনি: ডিআইজি

আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী

পুলিশকে ‘ম্যানেজ’করার বিষয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ

বাংলাদেশে ভারতের মতো সংখ্যালঘুরা অত্যাচারের স্বীকার হবে না

যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থেকে যাবে: পররাষ্ট্রমন্ত্রী

সর্বাধিক পঠিত

নির্বাচনের পর পঞ্চদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে চূড়ান্ত শুনানি

প্রধান আসামি ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ফের ৫ দিনের রিমান্ডে

হাসিনাকে ফেরাতে ইতিবাচক সাড়া দিচ্ছে না ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

ওসমান হাদিকে গুলি, মোটরসাইকেল চালকের পরিচয় সনাক্ত

খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা : আসিফ নজরুল

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন আইজিপি

পুলিশে বড় রদবদল, ৩৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

ভোট বানচালের চেষ্টা করবে নানা শক্তি, সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার

উত্তরবঙ্গে বিশ্ববিদ্যালয় হলে গাইবান্ধা জেলাকে অগ্রাধিকার দেওয়া হবে

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ