একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বানও জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল।

জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বান আলালের

Post Image

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বানও জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল।

শনিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

তৎকালীন সরকারের কাছ থেকেও জামায়াত সুবিধা পেয়েছিল অভিযোগ করে আলাল বলেন, জামায়াতের অনেক শীর্ষ নেতা একসময় জাসদের সঙ্গে যুক্ত ছিল, গলাকাটা পার্টির সঙ্গে সম্পৃক্ত ছিল। ৫ আগস্টের পর থেকে শিবিরের অনেক সদস্য ছাত্রলীগের ভেতর থেকে বের হয়েছে, আর এখন তারা বলছে- তারা প্রকাশ্যেই ছিল।

তিনি আরও বলেন, জামায়াত এখন রূপ বদলাতে শুরু করেছে। তারা হিন্দু সম্প্রদায়কে নিয়ে সমাবেশ করছে, যাতে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়। কারণ, বিএনপি এখন এমন এক অর্জুন গাছের ছালের মতো; যার যখন প্রয়োজন কেটে নিয়ে যায়। আলাল বলেন, দেশ বর্তমানে বহুরূপীদের খপ্পরে পড়েছে। এখন বিএনপির করণীয় হলো ধৈর্য ধরে সময়ের অপেক্ষা করা।

একাত্তরের হত্যাযজ্ঞের দায়ে জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে আলাল বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে জনগণ আর প্রতারণা দেখতে চায় না।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আ. লীগ যদি মনে করে, তারা তাণ্ডব চালিয়ে রাজনীতিতে ফিরবে, তাহলে ভুল করবে

জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি থেকে পদত্যাগ করলেন বাবা-ছেলে

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজরদারিতে ড্রোন

ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, এক সপ্তাহ পর বদলি চুয়াডাঙ্গার ডিসি

গোপালগঞ্জে ককটেল বিস্ফোরণের অভিযোগে আ. লীগের ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠান, আগেরবার তো পালায় আসছিল’

নাটোরে স্লোগান দিয়ে ১৫-২০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লো দুর্বৃত্তরা

স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা, রাতেই সড়কে নামলেন নেতাকর্মীরা

সর্বাধিক পঠিত

বিএনপি-জামায়াতের বাইরে একলা চলার পথে ইসলামী আন্দোলন বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়লেন চরমোনাই পীর

স্পিকারের সঙ্গে ইরানী রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

হান্নান মাসউদ দয়া করে বসুন, এটা শাহবাগ নয়: ডেপুটি স্পিকার

জামায়াতের জরুরি প্রেস ব্রিফিং সন্ধ্যায়

৫ লাখ ভোটারের আসনে চরমোনাই পীরের প্রার্থী পেলেন ৩ হাজার ২৮৯ ভোট

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি: ফখরুল

ভেরিফিকেশনের নামে চাকরি থেকে বাদ, সরকারের সুস্পষ্ট ব্যাখ্যা চান সাদিক কায়েম

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা মোতায়েন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে: বিরোধীদলীয় নেতা