স্কাউটসের পদে থেকে বিএনপিতে যোগদান স্নিগ্ধের, ‘বেআইনি’ বলছে সংগঠন

Post Image

বাংলাদেশ স্কাউটসের উপ-প্রধান জাতীয় কমিশনার ও এশিয়া-প্যাসিফিক রিজিওন স্কাউট কমিটির সদ্য নির্বাচিত সদস্য মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার রাতে তিনি গুলশানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে সদস্য ফরম জমা দেন। এ সময় ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্কাউটসের বেশ কিছু সদস্য এই ঘটনাকে ‘বেআইনি ও নজিরবিহীন’ বলে মন্তব্য করেছেন। তাদের দাবি, দায়িত্বে থেকে কোনো রাজনৈতিক দলে যোগদান স্কাউট সংগঠনের সংবিধান ও নীতিমালার পরিপন্থী।

স্কাউট নেটওয়ার্ক বাংলাদেশের ফেসবুক পেজে বলা হয়েছে, স্নিগ্ধ রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থেকেও স্কাউট কার্যক্রম পরিচালনা করছেন—যা ‘সম্পূর্ণ বেআইনি’। অভিযোগে আরও বলা হয়, তিনি ‘ডিসিএনসি’ নামে একটি নতুন পদ তৈরি করে ক্ষমতার অপব্যবহার করছেন এবং মতবিরোধীদের বিরুদ্ধে পুলিশি হয়রানির আশ্রয় নিচ্ছেন। তার অনুসারীদের বিরোধী মতের সদস্যদের ভয়ভীতি প্রদর্শনেরও অভিযোগ উঠেছে।

বিশ্ব স্কাউট সংস্থার (WOSM) নীতিমালা অনুযায়ী, স্কাউট আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক; কোনো সদস্য বা সংগঠন রাজনৈতিক দলে সম্পৃক্ত থাকতে পারে না।

বাংলাদেশ স্কাউটসের নির্বাহী পরিচালক মো. শামসুল হক বলেন, “দায়িত্বে থেকে বা স্কাউট ইউনিফর্ম পরে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া সম্পূর্ণ বেআইনি। কেউ রাজনীতিতে যুক্ত হলে তাকে স্বেচ্ছায় সংগঠন থেকে অব্যাহতি নিতে হয়।”

যোগাযোগের চেষ্টা করা হলেও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে তিনি নিজের ফেসবুকে লিখেছেন, “তরুণদের মধ্যে যে নতুন বাংলাদেশের জোয়ার উঠেছে, তার অংশ হিসেবেই রাজনীতিতে যুক্ত হয়েছি। দায়িত্ব পালনে আমি সর্বদা সততা ও নিষ্ঠা বজায় রেখেছি। অভিযোগ থাকলে প্রমাণসহ উপস্থাপন করুন।”

তিনি আরও লেখেন, “নতুন বাংলাদেশে গঠনমূলক পরিবর্তনের মাধ্যমেই প্রকৃত অর্জন সম্ভব।”

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি