জামায়াত জোট ছাড়ার বিষয়ে ইসলামী আন্দোলনের শূরায় মতবিরোধ

Post Image


চাহিদামতো আসন না পাওয়ায় জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভেতরে মতবিরোধ দেখা দিয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ দুপুরে দলের সর্বোচ্চ ফোরামের বৈঠক হওয়ার কথা রয়েছে।

দলীয় সূত্র জানায়, মঙ্গলবার আসন সমঝোতা নিয়ে জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে দফায় দফায় বৈঠক হয়। সেখানে ইসলামী আন্দোলনকে ৪৫টি আসন ছাড় দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে এতে রাজি হয়নি চরমোনাই পীরের নেতৃত্বাধীন দলটি। তারা ৬০ থেকে ৭০টি আসন দাবি করে। চাহিদামতো আসন না পেলে ১১ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার অবস্থান নেয় ইসলামী আন্দোলন।

এ অবস্থায় জামায়াতের সঙ্গে আসন সমঝোতায় থাকা বা না থাকার বিষয়ে সিদ্ধান্ত নিতে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে শূরার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শূরা সদস্যদের মধ্যে এ বিষয়ে মতবিরোধ দেখা দেয়। ফলে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

এ কারণে বিষয়টি চূড়ান্ত করতে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের (মজলিসে আমেলা) বৈঠক ডাকা হয়েছে। বাদ জোহর এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, ‘গতকাল মঙ্গলবার গভীর রাত পর্যন্ত আমাদের দলের মজলিসে শূরার বৈঠক হয়েছে। সেখানে বিভিন্ন ধরনের মতামত এসেছে। এসব মতামত আজ কার্যকরী পরিষদের বৈঠকে বিশ্লেষণ করা হবে। এরপরই সিদ্ধান্ত চূড়ান্ত হবে।’ তবে এখন পর্যন্ত জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা বা না থাকার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হাসনাত আবদুল্লাহর কাছে ভোটে হারা সেই জসিমের দলের পদ স্থগিত

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’, আলোচিত সেই নেতা কারাগারে

‘ছাত্রদলে কোনো ছাত্র নেই’: সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলেন নাসির

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

শাহবাগে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ৫ মাস পর প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু

ভারতীয় মাদ/কসহ ধরা পড়েও শাস্তি পাননি রাবি ছাত্রদল নেতা হাসিব

রাবিতে সাংবাদিকদের হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার চায় সিজেপি

সর্বাধিক পঠিত

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

গত ৫২-৫৪ বছরেও দেশের মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয়নি

রেজাল্টের আগ পর্যন্ত ভালো কি মন্দ হচ্ছে তা বলবো না: মুফতি ফয়জুল করিম

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

হেলমেট-চাপাতির রাজনীতি টিকবে না: আসিফ আকবর

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

শাহজালাল বিমানবন্দরে লাগেজ নিয়ে জামায়াতের ৪ এমপির ভোগান্তি