আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থার দাবি

উত্তরায় আগুনে ৬ জন নিহতের ঘটনায় ছাত্রশিবিরের শোক

Post Image

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি আবাসিক ভবনে ভয়াবহ আগুনে নারী ও শিশুসহ ছয়জনের মৃত্যুতে গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এই মর্মান্তিক ঘটনায় নিহতদের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে আধুনিক অগ্নিনির্বাপণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১৬ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেন।

শোকবার্তায় নেতারা বলেন, শুক্রবার সকালে উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি সাততলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ড ঘটে। এতে ঘটনাস্থলে ও পরবর্তীতে হাসপাতালে নেওয়ার পর নারী ও শিশুসহ মোট ছয়জন মৃত্যুবরণ করেন। এ ছাড়া বেশ কয়েকজন গুরুতর আহত হন। তারা এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তারা নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, আমরা শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একইসঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তারা

শোকবার্তায় অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে নেতারা বলেন, এই দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে দায়ীদের জবাবদিহির আওতায় আনা জরুরি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

এ ছাড়া ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে রাজধানীর আবাসিক ভবনসহ জনগুরুত্বপূর্ণ এলাকায় আধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা, অগ্নিনিরাপত্তা সরঞ্জাম এবং নিয়মিত তদারকি জোরদারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারা।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

এবার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি

বাতিল হয়নি আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স, দাবি শিশির মনিরের

ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত, মাত্রা ৪.৫

কাতার, কুয়েত ও বাহরাইনের চেয়ে বড় বাংলাদেশের বাজেট

১৯ জেলায় শক্তিশালী ঝড়ের শঙ্কা, নদীবন্দরেও সতর্কবার্তা

অর্থমন্ত্রীর বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন আজ

সুন্দরবনে কোস্টগার্ড স্টেশনে হামলা-ভাঙচুর

বিরোধীদলীয় নেতার সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সর্বাধিক পঠিত

১২ তারিখের ইলেকশন খুবই ক্রিটিক্যাল: অর্থ উপদেষ্টা

শনিবার রাজধানীর যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকে

পত্রিকা অফিসে হামলা জাতির জন্য লজ্জার : সালাহউদ্দিন আহমদ

আবু সাঈদ হত্যা মামলার তৃতীয় দিনের যুক্তিতর্ক আজ

শেখ রেহানা-হাসিনা-টিউলিপসহ ১৭ জনের মামলার রায় ১ ডিসেম্বর

টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

তিন বাহিনী প্রধান ও বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ সমর্থন পেয়েছে রাষ্ট্রপতি

উত্তরায় আগুনে ৬ জন নিহতের ঘটনায় ছাত্রশিবিরের শোক

লুকিয়ে রাখা টাকা ব্যাংকে জমা দেওয়ায় বাড়ছে কোটিপতি

‘আমি শুধু ধর্ষণ করছি, মারছে ডলার’