ইবি ছাত্রশিবিরের নতুন সভাপতি ইউসুব, সেক্রেটারি রাফি

Post Image

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ইউসুব আলী ও সেক্রেটারি মনোনীত হয়েছেন আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের একই শিক্ষাবর্ষের রাশেদুল ইসলাম রাফি। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের জাকারিয়া হোসাইন।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক প্রেস রিলিজে এ তথ্য জানা যায়।

একই দিন সংগঠনটির সদস্য সমাবেশে নতুন কমিটি গঠনে নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।

এ সময় সংগঠনটির কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শহীদ মোহাম্মদ রেজোয়ান, আইআইইআরের পরিচালক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, সহকারী প্রক্টর অধ্যাপক ড. আব্দুল বারী, চারুকলা বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান ও সংগঠনটি কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মো. ফাজায়েল।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

নির্বাচন উপলক্ষে ঢাবিতে অনলাইন ক্লাস

ইনকিলাব মঞ্চের শান্তিপূর্ণ সমাবেশে হামলার প্রতিবাদে রাবিতে বিক্ষোভ

জাবি শিক্ষকের পর এবার ছাত্রদল নেতার মারধরের শিকার বাসচালক

নির্বাচনে সাইবার নিরাপত্তা এখন গুরুত্বপূর্ণ ইস্যু : ইউনেস্কো প্রতিনিধি

জবিতে দফায় দফায় সংঘর্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ৩০

চবিতে ছিনতাই ও নারী হেনস্তার অভিযোগ, আটক ২

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ছুটি নিয়ে পাবিপ্রবি শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ

ইবির ২ শিক্ষার্থীর সন্ধান দাবিতে মানববন্ধন

সর্বাধিক পঠিত

ঢাবিতে দুই হাজার ৮৪১ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন

গলায় ফাঁস দিয়ে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষের অতিরিক্ত দায়িত্ব পেলেন উপাধ্যক্ষ মো. হাবিবুর রহমান

ইবি ছাত্রশিবিরের নতুন সভাপতি ইউসুব, সেক্রেটারি রাফি

নিয়োগ ঠেকাতে ইবি ছাত্রদল আহ্বায়ক কর্তৃক বিভাগীয় সভাপতিকে অপহরণ

জাতিসংঘের পরমাণু সংস্থার প্রধানকে আর ঢুকতে না দেওয়ার ঘোষণা ইরানের

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৩

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

‘ডাকসুর ফাইল পুনরায় চেক করেছি, নিয়ম মেনেই এসি লাগানো হচ্ছে’-ভিসি

‘আল্টিমেটাম দিলাম আওয়ামীপন্থিদের, রেগে গেল ছাত্রদল’