ঢাবিতে দুই হাজার ৮৪১ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন

Post Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অবকাঠামো উন্নয়ন ও প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে দুই হাজার ৮৪১ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন বৃহৎ উন্নয়ন প্রকল্প কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বিশ্ব ও পরিবেশ বিজ্ঞান অনুষদ এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের জন্য ২১ তলাবিশিষ্ট একাডেমিক ভবন, তৃতীয় শ্রেণির কর্মচারীদের আবাসিক ভবন, ১৫ তলা আইটি হাব ভবন, ছাত্রদের চারটি ও ছাত্রীদের পাঁচটি মোট ৯টি আবাসিক হল, ছয়টি একাডেমিক ভবন নির্মাণ এবং কেন্দ্রীয় মসজিদ, ডাকসু ভবন, মেডিকেল সেন্টার ও প্রশাসনিক ভবন সংস্কার।

এছাড়া খেলার মাঠ উন্নয়ন ও জিমনেশিয়াম নির্মাণ, জলাধার সংস্কার ও সৌন্দর্যবর্ধন, রোড নেটওয়ার্ক উন্নয়ন ও পাবলিক টয়লেট নির্মাণ প্রকল্পও এর অন্তর্ভুক্ত।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ২০২৪ সালের আগস্টের পর প্রশাসনিক অচলাবস্থা কাটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে গতি ফিরেছে। দায়িত্ব গ্রহণের পর উন্নয়ন, অবকাঠামো, শিক্ষার্থী কল্যাণ এবং গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে প্রশাসন একের পর এক উদ্যোগ গ্রহণ করেছে।

এর অংশ হিসেবে প্রায় দুই হাজার ৮০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, দীর্ঘদিন পর ডাকসু কার্যক্রম সচল করা, একাডেমিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠাসহ মোট ৪১টি উল্লেখযোগ্য কার্যক্রম সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, প্রশাসনিক সংস্কারের অংশ হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম তুলে ধরা হচ্ছে। জনসংযোগ অফিস থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়মিত ই-মেইলের মাধ্যমে হালনাগাদ তথ্য জানানো হচ্ছে, যা প্রশাসন ও অংশীজনদের মধ্যে পারস্পরিক আস্থা তৈরিতে সহায়ক হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী। এতে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, ডাকসু ও হল সংসদের নেতারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

জাতিসংঘের তত্ত্বাবধানে ওসমান হাদি হত্যার তদন্তের দাবি ইনকিলাব মঞ্চের

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইনকিলাব মঞ্চ

আমি অবশ্যই গণভোটে হ্যাঁ ভোট দেবো: রাবি উপাচার্য

নোবিপ্রবিতে চাঁদাবাজির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদ

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে নোবিপ্রবি ছাত্রশিবিরের ক্যাম্পেইন

জকসুর উদ্যোগে পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ঢাবিতে ভাষা পদযাত্রা

রাবিতে সাইবার থ্রেটস এন্ড ডিজিটাল ডিফেন্স' শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

নারী শিক্ষার্থীদের কাছ থেকে টোকেন ছিনিয়ে নিচ্ছে ছাত্রদল

ছাত্রদলের অর্থায়নে জেলা কল্যাণে বার্বিকিউয়ের ছড়াছড়ি

বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, প্রতিবাদে বিক্ষোভের ডাক ডাকসুর

গলায় ফাঁস দিয়ে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান, রাবিতে লাল কার্ড দেখাল ছাত্রশিবির

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষের অতিরিক্ত দায়িত্ব পেলেন উপাধ্যক্ষ মো. হাবিবুর রহমান

ঢাবিতে দুই হাজার ৮৪১ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন

জাতিসংঘের পরমাণু সংস্থার প্রধানকে আর ঢুকতে না দেওয়ার ঘোষণা ইরানের

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৩

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান