গলায় ফাঁস দিয়ে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

Post Image

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের (২৪-২৫) লামিসা নওরীন পুষ্পিতা (২১) নামের এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 


বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৫ টার দিকে নগরের বিনোদপুরের লেবুবাগান এলাকার বাদশা মেসে গলায় ফাঁস দেয় ওই শিক্ষার্থী। সহপাঠীরা টের পেয়ে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তবে প্রাথমিক অবস্থায় মৃত্যুর কারণ জানা যায়নি। 


প্রত্যক্ষদর্শীরা জানান, লামিয়া বিকেলে মেসে নিজ রুমে আত্মহত্যা প্রচেষ্টা করলে পাশের রুমের ছাত্রীরা টের পাওয়ার পর ঝুলন্ত অবস্থা থেকে তাকে নামায়। এসময় তার শরীরিক অবস্থা খারাপ হতে থাকলে তাকে দ্রুত রামেক হাসপাতালে নিলে তিনি মৃত্যুবরণ করে। বর্তমানে তার মরদেহ রামেক হাসপাতালে মর্গে রয়েছে। তার বাড়ি ঝিনাইদহে। তার বাবার নাম কুদরত উল্লাহ বিপ্লব। 


এ বিষয়ে মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কামাল আজাদ বলেন, রাবির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। নিহতের বাবাকে খবর দেওয়া হয়েছে। তারা রওনা করেছেন। প্রাথমিক অবস্থায় তার মৃত্যুর কারণ জানা যায়নি। তিনি বলেন, পরিবারের সদস্যরা আসার পর আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

জাতিসংঘের তত্ত্বাবধানে ওসমান হাদি হত্যার তদন্তের দাবি ইনকিলাব মঞ্চের

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইনকিলাব মঞ্চ

আমি অবশ্যই গণভোটে হ্যাঁ ভোট দেবো: রাবি উপাচার্য

নোবিপ্রবিতে চাঁদাবাজির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদ

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে নোবিপ্রবি ছাত্রশিবিরের ক্যাম্পেইন

জকসুর উদ্যোগে পরীক্ষামূলকভাবে চালু হলো স্টারলিংক

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ঢাবিতে ভাষা পদযাত্রা

রাবিতে সাইবার থ্রেটস এন্ড ডিজিটাল ডিফেন্স' শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত

ছাত্রদলের অর্থায়নে জেলা কল্যাণে বার্বিকিউয়ের ছড়াছড়ি

নারী শিক্ষার্থীদের কাছ থেকে টোকেন ছিনিয়ে নিচ্ছে ছাত্রদল

বিএনপির হামলায় জামায়াত নেতা খুন, প্রতিবাদে বিক্ষোভের ডাক ডাকসুর

গলায় ফাঁস দিয়ে রাবি শিক্ষার্থীর আত্মহত্যা

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যক্ষের অতিরিক্ত দায়িত্ব পেলেন উপাধ্যক্ষ মো. হাবিবুর রহমান

আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান, রাবিতে লাল কার্ড দেখাল ছাত্রশিবির

ঢাবিতে দুই হাজার ৮৪১ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন

জাতিসংঘের পরমাণু সংস্থার প্রধানকে আর ঢুকতে না দেওয়ার ঘোষণা ইরানের

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৩

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান