‘ডাকসুর ফাইল পুনরায় চেক করেছি, নিয়ম মেনেই এসি লাগানো হচ্ছে’-ভিসি

Post Image

ডাকসু ভবনে এসি স্থাপনের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, প্রাথমিকভাবে ইঞ্জিনিয়ারিং সেকশনে মূল্যায়ন, ফাইনান্স থেকে বাজেট যাচাই এবং বরাদ্দকরণ, তারপর ট্রেজারারের দপ্তর হয়ে উপাচার্যের দপ্তর এসি স্থাপনের পুরো প্রক্রিয়াটিই নিয়ম মেনে করা হয়েছে। এখানে নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি। 


গতকাল বুধবার (৮ অক্টোবর) ডাকসু ভবনের সংস্কার ও বাজেট বরাদ্দ প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক বিতর্কের বিষয়ে জানতে চাইলে তিনি এসব কথা বলেন।


অধ্যাপক নিয়াজ আহমেদ জানায়, বিতর্ক তৈরির পর নিশ্চিত হওয়ার জন্য আমি আজ পুনরায় ফাইলটি দেখেছি। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই এটি করা হয়েছে। 


চাপ প্রয়োগের অভিযোগের বিষয়ে তিনি বলেছেন, আমি নিজেই ডাকসু, আমি ডাকসুর সভাপতি। আমাকে চাপ প্রয়োগ করবে কে? চাপ দিয়ে আমার কাছ থেকে কোনো কিছু আদায় করার মতো দুর্বল লোক তো আমি না। 


তিনি আরও বলেছেন, ‘আমি ডাকসুর সাথে মিটিং করেছি, ভবন পরিদর্শন করেছি। এ ভবন তো কয়েকজন কর্মকর্তার বিষয় না। এটি ছাত্রদের অধিকারের প্রতীক। আমার সামর্থ্য থাকলে আমি আরও অনেক কিছু করতে চাই। ভবনটি আমাদের মাস্টার প্লানের অংশ। এখানে আমাদের জুলাই সংগ্রহশালা। পরবর্তীতে আমরা এটিকে মিউজিয়ামে পরিণত করব। এসব করতে তো সময় লাগবে। তাই আমরা প্রাথমিকভাবে এটিকে একটা ডিসেন্ট অফিস হিসেবে গড়ছি।’


ঢাবি ভিসি আরও জানায় , ‘আমি চাই এটি শিক্ষার্থীদের জন্য একটি হাবে পরিণত হোক; প্রাণবন্ত প্রতিষ্ঠানে পরিণত হোক, যেখানে শিক্ষার্থীরা নিয়মিত আসবে, মতবিনিময় করবে। আজ আমি আছি কাল অন্য কেউ আসবে। কিন্তু ডাকসু ছাত্রদের অধিকার রক্ষার স্থায়ী প্রতিষ্ঠান হিসেবে থাকবে। আমার সামর্থ্যের মধ্য দিয়ে আমি সেটিকে এগিয়ে নিতে চাই।’

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন পাবিপ্রবির ১১ শিক্ষার্থী

ধর্ষণ ইস্যু নিয়ে বিতর্কিত পোস্ট করা সেই চাকসু নেতা শপথ নিলেন প্রায় এক বছর পর

দক্ষতা উন্নয়নে চবির পাঁচ ছাত্রী হলে সেলাই মেশিন দিল চাকসু

পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ

ছাত্রদল নেত্রীকে ধর্ষণের হুমকি, অভিযুক্তদের বদলির নোটিশ

‘রাবি ছাত্রদল হিজরায় পরিণত হলো’, বহিষ্কৃত নেতার ক্ষোভ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

‘মারধরের সিসিটিভি ফুটেজ ডিলিট করে প্রশাসন ছাত্রদলকে হামলার মদদ দিয়েছে’: রাকসু ভিপি

সর্বাধিক পঠিত

চবি ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

জাবিতে তিন হাজার শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

বর্ণিল আয়োজনে রাবির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ

হাবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছনা-সংঘর্ষ ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

প্রক্টরের অপসারণসহ ৯ দাবিতে উপাচার্যকে জকসুর স্মারকলিপি

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

শিক্ষক সংকট কাটাতে রুয়েটের ১৬ বিভাগে ৪০ প্রভাষক নিয়োগ

জবিতে নবীনবরণের দ্বিতীয় দিনে আলোচনায় ব্যতিক্রমী প্ল্যাকার্ড